মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির
১৬ সেপ্টেম্বর : মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। পবিত্র স্থান ও মসজিদে হামলা এবং বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির যেকোনো কর্মকাণ্ড ইসলামের মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার এক বিবৃতিতে ওআইসির মহাসচিবালয় জানায়, হুথি গোষ্ঠীর হামলার মাধ্যমে বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো, পবিত্র…
