নেপাল : মৃতের সংখ্যা ৮০০ ছুঁইছুঁই, নিখোঁজ আড়াই হাজারের বেশি, গণকবরের সিদ্ধান্ত

৩১ আগস্ট : নেপালে ভয়াবহ হড়পা বান ও বন্যার পাঁচ দিন পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রতিদিনই উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ৮০০-এর কাছাকাছি পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে ভারতীয়-সহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে হাসপাতাল ও মর্গগুলিতে। চিতওয়ান হাসপাতালের মর্গ…

Read More

ভেসে গিয়েছে বৃদ্ধাশ্রম, কাদামাটির স্তুপ সরিয়ে ৯৭ বছরের বৃদ্ধার প্রাণ বাঁচাল নেপালি সেনা

৩০ আগস্ট : ধ্বংসস্তূপের নিচে মৃত্যুর সঙ্গে চার ঘণ্টারও বেশি সময় ধরে পাঞ্জা কষে অবশেষে জীবনযুদ্ধে জয়ী হলেন ৯৭ বছরের বৃদ্ধা গুনা মায়া বোহারা (Nepal flash flood miracle)। নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীর প্রলয়ঙ্করি হড়পা বানে তাঁর আশ্রয় নেওয়া বৃদ্ধাশ্রমটি মুহূর্তের মধ্যে সম্পূর্ণ জল ও কাদার পুরু আস্তরণে তলিয়ে যায়। পরিবারের সকলেই যখন আশা ছেড়ে…

Read More

নেপাল ও তিব্বতে ভয়াবহ দুর্যোগ, উদ্ধার ৭ শতাধিক মরদেহ; নিখোঁজ ৩ হাজারের বেশি

৩০ আগস্ট : নেপাল ও তিব্বতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত নেপালে প্রায় ৭০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। রবিবার সকাল পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গত বিভিন্ন এলাকায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার ও তল্লাশি…

Read More

কাঁদছে নেপাল, মর্গেও নেই লাশ রাখার জায়গা

২৯ আগস্ট : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। হিমালয় থেকে নেমে আসা ভোতেকোশি নদীর আকস্মিক হড়পা বানে ভেসে যাওয়া মানুষের মরদেহ একের পর এক উদ্ধার হচ্ছে বিভিন্ন এলাকা থেকে। কিন্তু উদ্ধার হওয়া এসব মরদেহ সংরক্ষণ ও শনাক্ত করতে গিয়ে চরম সমস্যায় পড়েছে নেপাল কর্তৃপক্ষ। হাসপাতাল ও মর্গগুলোতে লাশ রাখার জায়গা প্রায় শেষ হয়ে এসেছে। ‘কাঠমান্ডু পোস্ট’-এর…

Read More

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ অসমের ১২ জন

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : নেপালের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অসমের বিভিন্ন জেলার ১২ জন বাসিন্দার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে কার্বি আংলং, গোলাঘাট, হোজাই, কামরূপ মহানগর ও নলবাড়ি জেলার বাসিন্দারা রয়েছেন। নেপালে ভ্রমণে গিয়ে তাঁরা নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—কার্বি আংলং জেলার ঋতুপর্ণ…

Read More

নেপালে ভয়াবহ বন্যায় অসমের তিন যুবক নিখোঁজ, উদ্বেগে পরিবার

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও ধসের মাঝে অসমের তিন যুবকের নিখোঁজ হওয়ার খবরে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। হোজাইয়ের এক এবং কার্বি আংলং জেলার দুই যুবক নেপালের বন্যার পর থেকেই নিখোঁজ রয়েছেন। ​হোজাইয়ের হিন্দু ব্লক গ্রামের বাসিন্দা শতদল নাথ কাজের সূত্রে প্রায় এক বছর আগে নেপালে গিয়েছিলেন। নেপালে ভয়াবহ বন্যার…

Read More

জঘন্য কাণ্ড! নেপালের বন্যায় মৃত হওয়া মহিলার কানের দুল চুরি, গ্রেফতার ২

২৮ আগস্ট : বিধ্বস্ত নেপালে ঘটছে জঘন্য কর্মকাণ্ড। নেপালের রসুয়া এলাকায় ভয়াবহ বন্যায় মৃত এক ব্যক্তির দেহ থেকে কানের দুল খুলে নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সামনে আসে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর। ২৭ আগস্ট কাঠমান্ডুতে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বন্যায় ভেসে আসা…

Read More

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃত ৪৭২, নিখোঁজ ১,৪৬৮

২৮ আগস্ট : নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭২ জনে দাঁড়িয়েছে। নেপালে ৪৬৯ জন এবং চিনের তিব্বত অঞ্চলে তিনজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। পাশাপাশি দুই অঞ্চলে এখনও অন্তত ১ হাজার ৪৬৮ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার নেপাল পুলিশ ও চিনের সরকারি তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে। নেপালের ভোতেকোশী নদীতে হড়পা…

Read More

ভূমিকম্প নয়, কোন প্রাকৃতিক আঘাতে লন্ডভন্ড নেপাল? স্পষ্ট করল মার্কিন সংস্থা

২৭ আগস্ট : নেপালে প্রলয়ঙ্করী হড়পার নেপথ্যে কারণ কী ভূমিকম্প নাকি অন্য কিছু? চাঞ্চল্যকর তথ্য জানাল মার্কিন সংস্থা। জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে নয়, বরং হিমবাহ ধসে (Glacier Collapse) তৈরি হওয়া ভয়াবহ কাদা ও পাথরের স্রোতই ধুয়েমুছে সাফ করে দিয়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা। বুধবারে ঘটে যাওয়া বিপর্যয় নিয়ে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা…

Read More

নেপালে জোড়া বিপর্যয়: বন্যা-ভূমিধসের মধ্যেই ফের ভূমিকম্প

২৭ আগস্ট : বন্যা, ভূমিধস ও ভূমিকম্প—পরপর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল। বুধবার গভীর রাতে ফের ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূমিধসপ্রবণ কোদারি এলাকা থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। এর আগে ওই এলাকায় অপেক্ষাকৃত কম তীব্রতার কম্পন অনুভূত হয়েছিল। ইউএস জিওলজিক্যাল…

Read More