দিল্লির আন্দোলনের সমর্থনে আইজলে ছাত্র-যুবদের বিক্ষোভ, সোনম ওয়াংচুকের পাশে থাকার অঙ্গীকার
বরাক তরঙ্গ, ২২ জুলাই : দিল্লিতে চলমান আন্দোলন ঘিরে অনিশ্চয়তা এবং পুলিশের বর্বরতার অভিযোগের আবহে বুধবার মিজোরামের আইজলের ভানাপা হলের বাইরে হাজার হাজার ছাত্র-যুব সমবেত হয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং বৃহত্তর আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। সরকারি অনুমতি অনুযায়ী, এই বিক্ষোভের নেতৃত্ব দেয় “ইয়ুথ অব মিজোরাম”। কোনও প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বা নাগরিক সমাজের সংগঠনের প্রত্যক্ষ…
