ঈদের দিনে মাংস ফেলার ঘটনায় নতুন মোড়, বোরখাপরা নারী মুসলিম নন: পুলিশ

১৮ জুন : মহারাষ্ট্রের আহমেদনগরে ঈদ-উল আজহার দিন একটি হিন্দু-অধ্যুষিত এলাকায় মাংস ফেলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তদন্তে তার নতুন মোড় এসেছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভিতে বোরখা পরে দেখা যাওয়া ওই নারী মুসলিম নন। ঈদ-উল আজহার দিন ব্রাহ্মণ সম্প্রদায়ের বাসিন্দাদের সংখ্যাগরিষ্ঠ এলাকা ব্রাহ্মণ গলির একটি আবর্জনার স্তূপে মাংস পাওয়া যায়। বিষয়টি জানাজানি…

Read More

ফোনে মিলছে না ৬ সাংসদকে, উদ্ধব শিবিরে নতুন করে ভাঙনের জল্পনা; মহারাষ্ট্র রাজনীতিতে ‘অপারেশন টাইগার’ নিয়ে চর্চা

১৭ জুন : মহারাষ্ট্রের রাজনীতিতে ফের জোরদার হয়েছে জল্পনা। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) শিবিরের একাধিক সাংসদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে খবর প্রকাশ্যে আসতেই দলের অভ্যন্তরে নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে যে, দলের কয়েকজন সাংসদ উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছেন সূত্রের দাবি, সম্প্রতি ‘মাতশ্রী’ বাসভবনে…

Read More

ভিন্ন সম্প্রদায়ের যুবককে বিয়ে করায় মেয়েকে খুনের অভিযোগ, তিন দিন পর গ্রেপ্তার বাবা

২ জুন : ভিন্ন সম্প্রদায়ের এক যুবককে পরিবারের অমতে বিয়ে করার জেরে মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণে। নিহত তরুণীর নাম গায়ত্রী বাসেকর। ঘটনার তিন দিন পর সোমবার অভিযুক্ত বাবা বিনোদ বাসেকরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গায়ত্রী পরিবারের ইচ্ছার বিরুদ্ধে অন্য সম্প্রদায়ের এক যুবককে বিয়ে করেছিলেন। বিয়ের পর…

Read More

খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা ও ভাই, থানায় সশরীরে হাজির নিখোঁজ তরুণী

২৯ মে : এপ্রিল মাস থেকেই ‘নিখোঁজ’ ছিলেন তরুণী। অনেক খোঁজ করেও তাঁর খোঁজ মেলেনি। তাঁকে খুন করা হয়েছিল বলেও দাবি করে পুলিশ। ওই খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তরুণীর বাবা এবং ভাইকে। এর পরেই কাহিনিতে ট্যুইস্ট। ‘নিহত’ ওই তরুণী জানালেন তিনি বেঁচে আছেন অক্ষত। শুধু তাই নয়, বৃহস্পতিবার তিনি সশরীরে হাজির হন মহারাষ্ট্রের বুলদানা…

Read More

মডেল-অভিনেত্রী ত্বিষার রহস্যমৃত্যুতে গ্রেপ্তার শাশুড়ি তথা প্রাক্তন জেলা বিচারক গিরিবালা

২৮ মে : মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তাঁর শাশুড়ি গিরিবালা সিং। বৃহস্পতিবার ভোপালের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। প্রাক্তন জেলা বিচারক গিরিবালার আগাম জামিনের আবেদন বুধবারই খারিজ করে দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ঘটনাচক্রে, তার পরেই গ্রেপ্তার করা হয় গিরিবালাকে। গত ১২ মে ত্বিষার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই পলাতক ছিলেন তাঁর স্বামী সমর্থ…

Read More

ভয়ংকর দুর্ঘটনা, গভীর খাদে গিয়ে পড়ল গাড়ি, মৃত ৮

২৫ মে : মহারাষ্ট্রে ভয়ংকর দুর্ঘটনা। গভীর খাদে গিয়ে পড়ল চারচাকা গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গাড়িটি কোঙ্কন থেকে সাতারার উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুদূর যাওয়ার পরই আম্বেনালি ঘাটের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে…

Read More

বাঘের হামলায় চার নারীর মর্মান্তিক মৃত্যু

২২ মে : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় বাঘের হামলায় চার নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বনাঞ্চলে কেন্দু পাতা সংগ্রহ করতে গিয়ে তারা বাঘের আক্রমণের শিকার হন বলে জানিয়েছেন বন দফতরের এক কর্মকর্তা। শুক্রবার জেলার সদর শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সিন্ডেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি গ্রামের নিকটবর্তী বনাঞ্চলে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন নারী একসঙ্গে…

Read More

হাসপাতালে লিফটের নীচে মাথা ঢুকে মৃত্যু মহিলা কর্মীর

২৮ এপ্রিল : সরকারি হাসপাতালে ভয়ঙ্কর দুর্ঘটনা। লিফটের নীচে মাথা ঢুকে গেল মহিলা কর্মীর। কোনও রকমে তাঁকে উদ্ধার করা হলেও, প্রাণে বাঁচানো গেল না। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে শিউড়ে উঠছেন সকলে। মহারাষ্ট্রের নাসিকের ঘটনা। সেখানকার ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল হসপিটাল, কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টারে এই মর্মান্তিক…

Read More

বিরিয়ানির পর ডেজার্টে তরমুজ, তারপরই বিপর্যয়, একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে চাঞ্চল্য

২৭ এপ্রিল : বিরিয়ানি খাওয়ার পর ডেজার্ট হিসেবে তরমুজ খাওয়া—এরপরই শুরু অসহ্য পেটব্যথা, বমি ও ডায়রিয়া। শেষ পর্যন্ত মুম্বইয়ে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ‘ফুড পয়জনিং’-এর জেরেই এই মৃত্যুগুলি ঘটেছে। মৃতরা হলেন প্রায় ৪০ বছর বয়সি ব্যবসায়ী আবদুল্লাহ আব্দুল কাদার, তাঁর স্ত্রী নাসরিন (৩৫), বড় মেয়ে আয়েশা…

Read More

ফাইনাল ম্যাচে ট্র্যাক্টর নিয়ে মাঠে হামলা, পিচ নষ্ট, নজিরবিহীন বিশৃঙ্খলা

১৯ এপ্রিল : মহারাষ্ট্রের জলগাঁও জেলায় একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালীন অভূতপূর্ব বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। ‘জলগাঁও রুরাল এমএলএ কাপ’-এর ফাইনাল ম্যাচে এক যুবক ট্র্যাক্টর নিয়ে মাঠে ঢুকে পিচ সম্পূর্ণ নষ্ট করে দেয়। হঠাৎ এই ঘটনার জেরে মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হন আয়োজকরা। ভাইরাল হওয়া…

Read More