শিলচরসহ বরাক উপত্যকাজুড়ে ভক্তি ও উৎসাহে পালিত ছটপূজা, নদী ও জলাশয়ের ঘাটে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়
বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর: সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার শিলচরসহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে ধর্মীয় নিষ্ঠা, ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হল ছটপূজার সন্ধ্যাকালীন পর্ব। ছটপূজাকে কেন্দ্র করে এদিন উৎসবের আমেজে মেতে ওঠে গোটা বরাক উপত্যকা। শহর ও গ্রামের বিভিন্ন নদী, পুকুর এবং জলাশয়ের ঘাটে সকাল থেকেই ছিল সাজসাজ…
