হাইলাকান্দি থেকে কাছাড় জেলায় অন্তর্ভুক্ত পাঁচগ্রাম থানা, বদলে গেল প্রশাসনিক পরিচয়
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তন ঘটল বরাক উপত্যকায়। হাইলাকান্দি জেলার অধীনস্থ পাঁচগ্রাম থানা এবার আনুষ্ঠানিকভাবে কাছাড় জেলার অন্তর্ভুক্ত হলো। দুই জেলার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে থানাটির দায়িত্ব হস্তান্তর করা হয়। ফিতা কেটে নতুন প্রশাসনিক ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন কাছাড়ের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার জানান,…
