‘ইন্টেলেকচুয়াল অ্যাচিভার্স অব ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক প্রণব বিহারী মজুমদার
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ আসাম বিশ্ববিদ্যালয়ের জৈবপ্রযুক্তি বিভাগের বরিষ্ঠ অধ্যাপক প্রণব বিহারী মজুমদারকে ‘ইন্টেলেকচুয়াল অ্যাচিভার্স অব ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে। নতুন দিল্লির ফ্রেন্ডশিপ ফোরামের পক্ষ থেকে তাঁকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মাননা হিসেবে অধ্যাপক প্রণব বিহারী মজুমদারকে মেডেল, শংসাপত্র ও স্মারক প্রদান করা…
