‘চক-টকের’ বাইরে বিজ্ঞান-গণিতে আগ্রহ জাগাতে কর্মশালা আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : বিজ্ঞান ও গণিত শিক্ষাকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তোলার লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হল পাঁচদিনব্যাপী ‘বিজ্ঞান প্রতিভা প্রফেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ফর সায়েন্স অ্যান্ড ম্যাথেমেটিক্স’। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ ও কলকাতার আইআইএসইআরের বিজ্ঞান প্রতিভা আঞ্চলিক কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হচ্ছে। সোমবার বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন…

Read More

ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম সম্পন্ন আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের উদ্যোগে ও নয়াদিল্লির আইসিএসএসআরের আর্থিক সহায়তায় সম্পন্ন দুই সপ্তাহের গবেষণা পদ্ধতি বিষয়ক ‘ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম। গবেষণা নকশা, তথ্য বিশ্লেষণ, শৈক্ষিক লিখন ও উদীয়মান গবেষণা কাঠামো—এই বিষয়গুলিকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ওডিশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ছত্তিশগড় সহ…

Read More

প্রাচীন জ্ঞানের আলোকে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু আন্তর্জাতিক সম্মেলন

বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : পর্বত ও পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত স্থায়িত্ব  নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হলো আসাম বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সকালে বিপিনচন্দ্র পাল মিলনায়তনে দু’দিনের এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক এম গঙ্গাভূষণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক অনুপকুমার দে পরিবেশ সংরক্ষণ ও…

Read More

শুক্রবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশগত স্থায়িত্ব নিয়ে দু’দিনের এক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার থেকে শুরু হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ে। সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে ‘পার্বত্য ও পাহাড়ি ভূপ্রকৃতিতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত স্থায়িত্ব’। এদিন বেলা দশটায় বিপিন চন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সহযোগিতায় থাকছে ভারত বিকাশ পরিষদ (উত্তর-পূর্ব অঞ্চল), আইসিএআর–রিসার্চ কমপ্লেক্স…

Read More

জ্যোতির্বিজ্ঞানে এআইর ব্যবহার নিয়ে বক্তৃতানুষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : জ্যোতির্বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বুধবার আসাম বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়। পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ আইআইআইটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক পবন চক্রবর্তী। শুরুতে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক হিমাদ্রি শেখর দাস অধ্যাপক চক্রবর্তীকে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।…

Read More

বিশ্ব মঞ্চে হিন্দি ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : বিশ্ব হিন্দি দিবস পালনের অঙ্গ হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মঞ্চে হিন্দি ভাষা ও কর্মসংস্থানের সম্ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার প্রেমেন্দ্রমোহন গোস্বামী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণজ্ঞাপন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জ্ঞানপ্রকাশ পাণ্ডে ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিলচর উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. সুজিত তিওয়ারি।…

Read More

দেশাত্মবোধ ও শৈক্ষিক সাফল্যের আবহে প্রজাতন্ত্র দিবস আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৬ জানুয়ারি : দেশাত্মবোধ, ঐক্য ও শৈক্ষিক সাফল্যের আবহে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল আসাম বিশ্ববিদ্যালয়ে। রাজা রামমোহন রায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এনসিসি ক্যাডেট ও নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে উপাচার্যকে গার্ড অব…

Read More

পরাক্রম দিবসে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের সঙ্গে শুক্রবার আসাম বিশ্ববিদ্যালয়েও পালিত হল পরাক্রম দিবস। এদিন সকালে নেতাজির প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষার্থীরাও। অংশ নেয় কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়ারাও। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে…

Read More

বিদেশি চক্রান্ত রুখতে পারবে না ভারতের উত্থান : নারাভানে

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : ভারতের উত্থান সহ্য হচ্ছে না বিদেশি শক্তিগুলোর। তাই নানাভাবে ভারতকে অশান্ত করার চক্রান্ত চলছে। তবে এইসব চক্রান্ত কোনও কাজে আসবে না। ভারত তার অগ্রগতির পথে এগিয়ে যাবেই। এ মন্তব্য করেছেন প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। বুধবার তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের ২৩ তম সমাবর্তনের সমাপ্তি পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আচার্য…

Read More

‘বিকশিত ভারত’ গড়তে যুবশক্তিকে এগিয়ে আসার আহ্বান প্রাক্তন বায়ুসেনা প্রধানের

আসাম বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত_____ বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানালেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। বুধবার আসাম বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আচার্য হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি। প্রাক্তন বায়ুসেনা প্রধান রাহা এদিন বিশ্বমঞ্চে উদীয়মান শক্তি হিসেবে ভারতের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ভূমিকার…

Read More