ক্যাম্পাস ইন্টারভিউয়ে চাকরি পেলেন ১২জন এমবিএ পড়ুয়া
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : পেশাগত জীবনের সূচনায় বড় সাফল্য অর্জন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের ১২ জন এমবিএ পড়ুয়া। দেশের অন্যতম শীর্ষ টিএমটি বার প্রস্তুতকারক সংস্থা শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজে তাঁরা ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ পেয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় সংস্থার তিন সদস্যের একটি…
