আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

Spread the news

৩ জুলাই : একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি আলজেরিয়া। সেই ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে দুই অর্ধে দুটি গোল করে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। শুক্রবার সকালে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন বিল এমবোলো ও দান এনদোয়ে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। এরই ধারাবাহিকতায় ১১ মিনিটে জোহান মানজাম্বির নিখুঁত কাট-ব্যাক থেকে ডান পায়ের প্লেসিং শটে দলকে এগিয়ে দেন বিল এমবোলো। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সুইজারল্যান্ড।

বিরতির পর মাঠে নেমেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় সুইসরা। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় আলজেরিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দান এনদোয়ে জোরালো শটে বল জালে পাঠান। দুই গোলের ধাক্কা আর সামলে উঠতে পারেনি আলজেরিয়া। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সুইজারল্যান্ড এবং নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *