খোঁজের ফুটবলে ফাইনালে স্বাধীনবাজার

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২ জুন : পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পৌঁছল স্বাধীনবাজার এফসি। মঙ্গলবার সোনাই এনজিএইচএস স্কুল মাঠে অনুষ্ঠিত খোঁজ শিলচর আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাবকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনালে স্থান করে নেয় স্বাধীনবাজার এফসি।

ম্যাচের ৫ মিনিটে আজুনাইস রংমাইয়ের গোলে ভুবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাব এগিয়ে যায়। তবে এক মিনিটের মধ্যে নুরজামান লস্কর সমতা ফেরান স্বাধীন বাজার এফসি। এরপর ৪৪তম মিনিটে সন্ধ্যা রংমাই গোল করে ভুবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাবকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে স্বাধীনবাজার এফসি। ম্যাচের ৬৩ মিনিটে শিবা তুষার সমতাসূচক গোল করেন। নির্ধারিত সময়ে আর কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাব্রেকারে স্বাধীনবাজার এফসি ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং ফাইনালে নিজেদের স্থান পাকা করে। স্বাধীনবাজার এফসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শিবা তুষার। অন্যদিকে, ভুবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাবের সাইন্দুর শ্যামাইংকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বদর উদ্দিন মজুমদার, মৃণালকান্তি নাথ, সাহাজান লস্কর এবং তাহিরা লস্কর। ম্যাচ পরিচালনা করেন টিটু লস্কর, শহিদ চৌধুরী, আবু আব্বাস লস্কর ও আবদুল জলিল।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সোনাই টাউন একাদশেরর মুখোমুখি হবে বেঙ্গল টাইগার বাগপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *