স্পা-কাণ্ডের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ, নারীদের নিরাপত্তার দাবিতে সরব শহরবাসী

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জুলাই :
শিলচরের আলোচিত স্পা-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন শহরের মহিলা সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকরা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা শহরে অবৈধভাবে পরিচালিত স্পা সেন্টারগুলোর বিরুদ্ধে অবিলম্বে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং সেগুলো বন্ধের দাবি জানান।

প্রতিবাদকারীদের অভিযোগ, কিছু স্পা সেন্টারকে ঘিরে অনৈতিক ও সমাজবিরোধী কার্যকলাপের অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

বিক্ষোভকারীরা বলেন, শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ শিলচরের সামাজিক পরিবেশ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। শহরের মর্যাদা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি, আইন প্রয়োগ এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *