ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার পেনশন দপ্তরের কর্মী

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুলাই : ঘুষ নেওয়ার অভিযোগে পেনশন সঞ্চালনালয়ের এক জ্যেষ্ঠ সহকারীকে গ্রেপ্তার করেছে হাতিগাঁও পুলিশ। অভিযুক্তের নাম জেনিফার আহমদ। অভিযোগ, সরকারি কাজের বিনিময়ে তিনি ৫০০ টাকা ঘুষ গ্রহণ করেছিলেন।

জানা গেছে, অভিযোগ পাওয়ার পরই বিষয়টির সত্যতা যাচাই করে অভিযান চালানো হয়। এরপর হাউসফেডে অবস্থিত পেনশন সঞ্চালনালয়ের কার্যালয় থেকে জেনিফার আহমদকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি দপ্তরে দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ঘুষ গ্রহণের অভিযোগের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *