বাইকের ধাক্কায় মৃত্যু পথচারীর, আহত ২

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুন : বজালির কুরোবাহা প্রধান সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন আহত হয়েছেন। জানা গেছে, একটি দ্রুতগতির বাইক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জমির উদ্দিন। কুরোবাহার বাসিন্দা তিনি।  এদিকে, বাইকে থাকা দুই আরোহী মজদুর ও আব্দুর লতিফ গুরুতরভাবে আহত হন। আহত দু’জনের বাড়ি চকিরভিঠা এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরপেটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *