বিষ্ণুপ্রিয়া মণিপুরি অটোনমাস কাউন্সিলের দাবিতে পাথারকান্দিতে বিশাল র্যালি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : “ইমারলাম পুঞ্চি পালক, আমার দাবি দেনা লাগতই”—এই শ্লোগানের প্রতিধ্বনিতে মঙ্গলবার দুপুরে উত্তাল হয়ে উঠল পাথারকান্দি শহর। অধিকার, পরিচয় ও অস্তিত্ব রক্ষার দাবিতে রাজপথে নেমে এল বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠী। ভূমি, ভাষা, সংস্কৃতি ও সামাজিক নিরাপত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠনের আহ্বানে এক বিশাল র্যালি ও গণআন্দোলনের…
