রুকনি ও ভুবনডহর চা-বাগানে জগন্নাথ কমিউনিটি হলের উদ্বোধন নীহাররঞ্জন দাসের

বরাক তরঙ্গ, ১ মার্চ : ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা-বাগান ও ভুবনডহর চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের উদ্বোধন করলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। রবিবার প্রথমে ফলক উন্মোচন করে ও পরে ফিতা কেটে প্রকল্প দু’টির উদ্বোধন করেন তিনি। এদিন প্রথমে রুকনি চা-বাগানের দর্মিখাল পুনিছড়ায় নির্মাণ করা জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের উদ্বোধন করেন।…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে নারী বিজ্ঞানীদের অবদানের ওপর গুরুত্ব আরোপ

বরাক তরঙ্গ, ১ মার্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। এ বছরের মূল প্রতিপাদ্য ছিল ‘বিজ্ঞানে নারী: উন্নত ভারতের অনুঘটক’। প্রদীপ প্রজ্জ্বলন ও ছাত্রছাত্রীদের পরিবেশিত ‘বন্দে মাতরম’ সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য পেশ করেন অধ্যাপক বি. ইন্দ্রজিৎ শর্মা। অনুষ্ঠানে  অধ্যাপক শাহিনারা বেগমকে তাঁর অসামান্য…

Read More

দুল্লভছডায় স্টেট ব্যাঙ্কের শাখা স্থাপন

পিএনসি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ মার্চ : শ্রীভূমি জেলার দুল্লভছডায় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা গুয়াহাটিতে অবস্থিত তাদের সার্কল অফিস থেকে ভার্চুয়ালি এক সঙ্গে দুল্লভছডা সহ  ব্যাঙ্কের ১৮টি  শাখার উদ্বোধন করেন। এ উপলক্ষে দুল্লভছডায় উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ কৃপানাথ মালা অংশ নেন।…

Read More

কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্র-ভিত্তিক শিক্ষার্থী সম্মেলন

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১ মার্চ : রবিবার গুরুচরণ বিশ্ববিদ্যালয়-এর অডিটোরিয়ামে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় (KKHSOU)-এর শিলচর আঞ্চলিক কেন্দ্রভিত্তিক শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের KKHSOU অধ্যয়নকেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KKHSOU-এর উপাচার্য অধ্যাপক রাজেন্দ্রপ্রসাদ দাস, গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার…

Read More

গ্রামীণ এলাকায় পুষ্টি ও সামগ্রিক স্বাস্থ্য সচেতনতা আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ১ মার্চ : গ্রামীণ পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতা জোরদার করতে আসাম বিশ্ববিদ্যালয় ‘ইপিক্স ইন আইইইই’ প্রকল্পের অধীনে ‘রুরাল এডুকেশনাল অ্যাডভান্সমেন্ট ফর কমিউনিটি হেলথ (রিচ)’ নামে এক ডিজিটাল উদ্যোগ চালু করেছে। শনিবার বড়জলেঙ্গার বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই ওয়েবঅ্যাপের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রযুক্তিনির্ভর ও সম্প্রদায়কেন্দ্রিক এই উদ্যোগের লক্ষ্য গ্রামীণ অঞ্চলে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পুষ্টি…

Read More

জাতীয় বিজ্ঞান দিবসে আসাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ১ মাৰ্চ : আসাম বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ্যা বিভাগ জাতীয় বিজ্ঞান দিবস ২০২৬ উপলক্ষে “বিকশিত ভারত: বিজ্ঞান, স্থায়িত্ব ও প্রজ্ঞাবান স্বাস্থ্যপরিষেবা সমাধান” বিষয়ক একদিবসীয় আন্তর্জাতিক সম্মেলনের সফল আয়োজন করে। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বহুশাস্ত্রীয় আলোচনা উৎসাহিত করা এবং নূতন বৈজ্ঞানিক প্রয়োগের মাধ্যমে উন্নত, স্থিতিশীল ও সুস্বাস্থ্যসমৃদ্ধ ভারত গঠনের উপায় অনুসন্ধান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য…

Read More

ইরানের শাসকের দায়িত্বে আয়াতোল্লা আরাফি

১ মার্চ :  আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরাধিকারী কে হবেন, সকাল থেকেই এই প্রশ্ন ঘুরে ফিরে উঠে আসছে। সেই আবহেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইরান। পাকাপাকি ভাবে আয়াতোল্লা খামেনেইয়ের উত্তরাধিকারী নিযুক্ত করার আগে, দেশের অন্তর্বর্তী সর্বোচ্চ শাসকের দায়িত্ব দেওয়া হল আয়াতোল্লা আরাফিকে। আয়াতোল্লা আরাফির পুরো নাম আয়াতোল্লা আলিরেজা আরাফি। জন্ম ১৯৫৯ সালে। ইরানে যে সেমিনারি সিস্টেম রয়েছে,…

Read More

সরকারি সেলুন : দলিতদের চুল কাটার অধিকার নিশ্চিত করতে অনন্য উদ্যোগ

১ মার্চ : কর্ণাটকের গদগ জেলার সিঙ্গাতালুর গ্রামে  এক ব্যতিক্রমী ছবি। দেওয়ালে ঝোলানো বড় আয়নার সামনে চেয়ারে বসে এক যুবক, আর তাঁর চুল কাটছেন ‘সরকারি নাপিত’। পাশের বেঞ্চে অপেক্ষা করছেন আরও কয়েকজন। এই সেলুন পরিচালনা করছেন রাজ্য সরকারের উদ্যোগে নিযুক্ত নাপিতরা। এই উদ্যোগের পেছনে রয়েছে একটি দুঃখজনক ঘটনা। কয়েক সপ্তাহ আগে গ্রামের একটি সেলুনের মালিক…

Read More

পশ্চিমবঙ্গে চূড়ান্ত তালিকায় বাদ ৬৩ লক্ষের বেশি নাম, মোট ভোটার ৭.০৪ কোটি

১ মার্চ : রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই একদিকে যেমন ভোটার সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি নজরে এসেছে, অন্যদিকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া এবং ৬০ লক্ষেরও বেশি নাম ‘বিচারাধীন’ থাকায় নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭,০৪,৫৯,২৮৪। সাত কোটির গণ্ডি পেরিয়ে এবার সাড়ে সাত…

Read More

শিলচরে নিয়ন্ত্রণ হারিয়ে ইকো স্পোর্ট গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, অল্পের জন্য রক্ষা দম্পতির

বরাক তরঙ্গ, ১ মার্চ : শিলচর-কাঁঠাল পয়েন্ট সংলগ্ন এলাকায়, সূরানা মোটরের উল্টো দিকে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার গভীর রাতে শিলচর মেডিক্যাল কলেজ দিক থেকে শহরের দিকে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ভেতরে স্বামী-স্ত্রী ছিলেন। দু’জনেই সেকেন্ড লিংক রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছেস্থানীয়দের…

Read More