সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ কনস্টেবল

Spread the news

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : গুয়াহাটির সরাইঘাট সেতুতে এক চাঞ্চল্যকর ঘটনায় ১৭তম এপি ব্যাটালিয়নে (17th APBn) কর্মরত এক কনস্টেবল ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজ ওই কনস্টেবলের নাম চম্পক ডেকা। তাঁর বাড়ি কামরূপ জেলার বাইহাটা চারিআলি এলাকায়। ঘটনার পর সরাইঘাট সেতুর মাঝামাঝি স্থান থেকে চম্পক ডেকার ব্যবহৃত স্কুটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ব্রহ্মপুত্রে তল্লাশি অভিযান শুরু করেছে। এখনও পর্যন্ত কনস্টেবলের কোনো সন্ধান মেলেনি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *