ম্যাজিক ভ্যান-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মহিলা সহ মৃত ৬

Spread the news

১১ সেপ্টেম্বর : ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে একজন মহিলা। ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নানদেদ এলাকায়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নানদেদ (Nanded) জেলার সীতাকান্ডি ঘাটের কাছে। নানদেদ-ভোকর সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রিবাহী ভ্যানের। তাতেই অন্তত ছয়জন নিহত এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে খবর, টাটা ম্যাজিক ভ্যানটি নানদেদ থেকে ভোকরের দিকে যাচ্ছিল। সেই সময়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই ভ্যানটির। সংঘর্ষের জেরে পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় ওই ভ্যানটি। স্থানীয়দের সাহায্যে ওই ভ্যান কেটে উদ্ধার করা হয় হতাহতদের। আহতদের উদ্ধার করে পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে। তাদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *