আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ফুটবলে চ্যাম্পিয়ন থং নকবে কলেজ
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : টানটান উত্তেজনা, চমৎকার দক্ষতা আর শেষ বাঁশির সঙ্গে উচ্ছ্বাস—এভাবেই জমজমাট আয়োজনে শেষ হল আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ড আয়োজিত ১৪তম আন্তঃকলেজ ফুটবল (পুরুষ) প্রতিযোগিতা। বৃহস্পতিবার শ্বাসরুদ্ধকর ফাইনালে আসাম বিশ্ববিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিল থং নকবে কলেজ। ফলে রানার্স-আপ হয়েই থাকতে হল আয়োজক বিশ্ববিদ্যালয়ের টিমকে। ফাইনালে শুরু থেকেই…
