বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : কাবুগঞ্জ ফুটবল একাডেমি আয়োজিত ৯-এ সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের নজির গড়ল মাছখাল খাসি ক্লাব। বুধবার অনুষ্ঠিত ম্যাচে ভাগা এফসিকে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে একতরফা জয় ছিনিয়ে নেয় মাছখাল খাসি ক্লাব।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মাছখাল দল। খেলার ১৫ মিনিটে ফুলমন তেংপুরের গোলে এগিয়ে যায় মাছখাল খাসি ক্লাব। এরপর ৩০ মিনিটে ডেইবারমিন লিংটারের গোলে ব্যবধান বাড়ে। ৩২ ও ৩৯ মিনিটে পরপর দু’টি গোল করে দলের জয়ের ভিত আরও মজবুত করেন রেবাক লুমিয়াং। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ডেইবারমিন লিংটার।

ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য মাছখাল খাসি ক্লাবের রেবাক লুমিয়াংয়ের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন অ্যাকাডেমির ক্রীড়া সম্পাদক সাজু লস্কর ও কমলেশ সিনহা।
ম্যাচটি পরিচালনা করেন জাফর বড়ভূইয়া বুলবুল লস্কর, বাবাঙ্গ সিংহ ও নিজাম উদ্দিন।

এদিকে, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে ভিডি এনজিও পুনিরমুখ ও ভুবনখাল জুনিয়র এফসি।



