সোনাইয়ে জয়ী ইলেভেন ব্রাদার্স রামনগর

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল ইলেভেন ব্রাদার্স রামনগর। সোমবার এনজি স্কুলের মাঠে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে জিরিবাম এফসি-কে ৩-২ গোলে পরাজিত করেছে তারা। ম্যাচের ৩৪ মিনিটে নসিব খান গোল করে জিরিবাম এফসিকে এগিয়ে দেন। এরপর এক মিনিটের মধ্যে আরও একটি গোল করে জিরিবামের ব্যবধান বাড়িয়ে দেন নিংতম সিং। তবে প্রথমার্ধের ৪০ মিনিটে তাহির আহমেদ গোল করে ইলেভেন ব্রাদার্স রামনগরকে ম্যাচে ফিরিয়ে আনেন।

দ্বিতীয়ার্ধে রামনগর দুর্দান্ত প্রত্যাবর্তন করে। ৫৭ মিনিটে রমেশ সমতা ফেরান এবং ৫৯তম মিনিটে বুবঘা জয়সূচক গোল করে দলকে ৩-২ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় এনে দেন।

ম্যাচে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ইলেভেন ব্রাদার্স রামনগরের তাহির আহমেদকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন খালেদ মজুমদার। ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন শামিম আহমদ বড়ভূইয়া, শহিদ চৌধুরী, প্রবীণ বর্মণ এবং রাকিব হোসেন।

আগামীকালের ম্যাচে ছাত্র মজলিস ইছারপার মুখোমুখি হবে এমএস মাঝিরগ্রাম দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *