শিলচরের দাস কলোনি থেকে নিখোঁজ  কিশোরী, সন্ধান পেতে পরিবারের আকুল আবেদন

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : শিলচর শহরের দাস কলোনি থেকে নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সি কিশোরী প্রিয়া দাস। মেয়ের কোনও সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। নিখোঁজ কিশোরীকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন তার মা।

জানা গেছে, দাস কলোনির উদয়ন কমপ্লেক্সের দ্বিতীয় নম্বর গলির বাসিন্দা দুলাল দাস ও বীনাবালা দাসের বড় মেয়ে প্রিয়া। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার দিন প্রিয়া পাশের বাড়ির মাহী দাস নামে এক কিশোরীর সঙ্গে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *