আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল : দল গঠনের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে বাছাই পর্ব ২৮ ডিসেম্বর
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৮ ডিসেম্বর উত্তর-পূর্ব আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (পুরুষ) চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য খেলোয়াড় বাছাই পর্ব আয়োজিত হবে। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. সিদ্ধার্থ শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর-পূর্ব আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (পুরুষ) চ্যাম্পিয়নশিপ আগামী ৫ জানুয়ারি থেকে গুয়াহাটির রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের দল…
