কৈলাসহরে বাইক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ত্রিপুরার কৈলাসহরের ভাবনার ডাউন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই হল। মৃত্যুর কোলে ঢলে পড়ল আহত কিশোর সামসুদ্দিন (১৫)। আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করে সামসুদ্দিন। উল্লেখ্য, বুধবার সকাল অনুমানিক সাড়ে সাতটা নাগাদ ত্রিপুরার ভাবনার ডাউন এলাকায় বাইক দুর্ঘটনাটি সংঘটিত…

Read More

সাতসকালে ভয়াবহ বাইক দুর্ঘটনা, প্রাণ গেল কিশোরের

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : সাতসকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক কিশোরের। গুরুতর আহত আরও এক কিশোর। বুধবার সকাল অনুমানিক সাড়ে সাতটা নাগাদ ত্রিপুরার কৈলাসহরের ভাবনার ডাউন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক কিশোরের। জানা যায়, দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তারা। স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে দ্রুত পৌঁছে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায়…

Read More

ত্রিপুরা–অসম সীমান্তে মর্মান্তিক পথ দুর্ঘটনা, যুবকের মৃত্যু

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : ত্রিপুর-অসম সীমান্তে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা–অসম সীমান্তবর্তী বিকল্প জাতীয় সড়কের ঝেরঝেরী এলাকায়। স্থানীয় ও দমকল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঝেরঝেরী এলাকায় একটি গুরুতর বাইক দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান অনুযায়ী, পাথরবোঝাই একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলেই দুর্ঘটনাটি ঘটে।…

Read More

চাম্পাইয়ে বলেরো পিকআপ থেকে মাদক উদ্ধার, আটক ২

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। চাম্পাই জেলার ন্গুর গ্রামে আসাম রাইফেলসের একটি বিশেষ অভিযানে এএস ১১ ইসি ৯৫৪০ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের জওয়ানরা ন্গুর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক…

Read More

মিজোরামে গ্রেফতার গাড়ি চুরির দায়ে পাথারকান্দির চার যুবক

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : মিজোরামের বংকঙে ধরা পড়ল শ্রীভূমি জেলার পাথারকান্দির চার গাড়ি চোর। বংকঙ থানার পুলিশ দুই চাকার গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হল জাকারিয়া আহমেদ (১৯), নূর আহমেদ (১৯), বাবুল হোসেন (১৯) এবং জুনিল হোসেন (১৯)। তাদের লেইতান রামথার, দুর্গালাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়।…

Read More

আগরতলায় শুরু মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকোৎসব “পৃথিবা লাই-হারাওবা”

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : আগরতলায় শুরু হল রাজ্যের মণিপুরি সম্প্রদায়ের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকোৎসব “পৃথিবা লাই-হারাওবা”-এর ১৬তম উৎসব ও মেলা। সোমবার আগরতলার অন্দর্নগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়। পৃথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি ও পৃথিবা লাই-হারাওবা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিশেষ সহযোগিতা করেছে ত্রিপুরা সরকারের তথ্য…

Read More

রোমান স্ক্রিপ্টের দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিক্ষোভ, আটক

বরাক তরঙ্গ, ১৯ জানুয়ারি : ৪৮তম ককবরক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোমান স্ক্রিপ্টকে ককবরক ভাষার সরকারি লিপি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে জনজাতি ছাত্রছাত্রীদের বিক্ষোভ ঘিরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানস্থলের আশপাশে একত্রিত হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং মিছিলের অগ্রগতি আটকে দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়।…

Read More

ক্ষীতিশচন্দ্র নন্দীর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলিপত্র প্রদান নেতাজি ছাত্র যুব সংস্থার

বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : ত্রিপুরার ধর্মনগরের বিশিষ্ট সমাজকর্মী, সুপরিচিত ব্যবসায়ী ও দুইবারের নির্বাচিত পঞ্চায়েত প্রধান ক্ষীতিশচন্দ্র নন্দীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। নেতাজি ছাত্র যুব সংস্থার প্রতিনিধিদল প্রয়াত ক্ষীতিশচন্দ্র নন্দীর ধর্মনগরস্থ বাসভবনে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক দিলু দাস, সহ-সভাপতি ননী গোপাল দেব…

Read More

কমপ্লায়েন্স রিডাকশন ও ডিরেগুলেশন ১.০-এ তৃতীয় স্থান অর্জন মেঘালয়ের

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : শুক্রবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা জানান, কমপ্লায়েন্স রিডাকশন ও ডিরেগুলেশন ১.০ কর্মসূচিতে মেঘালয় রাজ্য তৃতীয় স্থান অর্জন করেছে। এই সংস্কার উদ্যোগের আওতায় চিহ্নিত মোট ২৩টি অগ্রাধিকার ক্ষেত্রের সবকটিই সফলভাবে সম্পন্ন ও বাস্তবায়ন করা হয়েছে।সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, এই সংস্কারগুলি পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র— ভূমি, ভবন ও নির্মাণ,…

Read More

নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ আলফা (স্বাধীন)-এর সক্রিয় সদস্যের

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : আলফা (স্বাধীন)-এর এক সক্রিয় সদস্য নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। অঞ্চলে সক্রিয় উগ্রপন্থী গোষ্ঠীগুলিকে দুর্বল করার লক্ষ্যে সেনাবাহিনীর চলমান অভিযানের মধ্যেই ওই ক্যাডার আত্মসমর্পণ করে।আত্মসমর্পণকারী ক্যাডারটির নাম অমরজিৎ মরাণ, এবং তাঁর সাংগঠনিক নাম ধনঞ্জয় বলে জানা গেছে। সরকারি সূত্র জানিয়েছে, নাগাল্যান্ডের মন শহরে তিনি নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্রশস্ত্র জমা দেন।…

Read More