বিয়েবাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, রক্ষা

১২ মার্চ : জম্মুর একটি বিয়েবাড়িতে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে চলল গুলি। বুধবার রাতের এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৮৮ বছর বয়সি প্রবীণ এই নেতা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বন্দুকবাজকে তৎক্ষণাৎ ধরে ফেলা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, জম্মুর একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে…

Read More

১৩ বছরের যন্ত্রণার শেষে ‘সম্মানজনক মৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

১১ মার্চ : ১৩ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছিল কথা বলার শক্তি, স্বাভাবিক জীবন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে কোমায় আচ্ছন্ন  ৩২ বছরের যুবক হরিশ রানা। অবশেষে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে থামতে চলেছে তাঁর এই যন্ত্রণাময় পথচলা। ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে প্রথমবার ‘প্যাসিভ ইউথেনেসিয়া’ বা পরোক্ষভাবে যন্ত্রণাহীন মৃত্যুর (Passive Euthanasia) অনুমতি দিল সুপ্রিম…

Read More

২৫ দিনের আগে রান্নার গ্যাস বুকিং নয়, হঠাত্‍ LPG নিয়ে সিদ্ধান্তে বদল কেন্দ্রের

১০ মার্চ : মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বজুড়ে LPG, পেট্রোল-ডিজেল নিয়ে সংকট দেখা যাচ্ছে। ভারতে পেট্রোল ও ডিজেলের মতো জ্বালানিতে এখনও কোনও প্রভাব পড়েনি। তবে LPG বুকিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম কার্যকর করেছে কেন্দ্র। ফলে LPG গ্যাস সিলিন্ডার বুকিং নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছিল, তবে কি এবার গ্যাসের দাম বাড়তে পারে?…

Read More

বহুতল নির্মাণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, দেওয়াল ভেঙে মৃত ৭

১০ মার্চ : হরিয়ানার গুরগ্রামে একটি বহুতলে নিমার্ণকাজ চলাকালীন দেওয়াল ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।  কমপক্ষে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও চারজন গুরুতর আহত হয়েছে বলে খবর। সোমবার সন্ধ্যায় সিধরাওয়ালি এলাকার একটি আবাসনে কাজ চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ জোরে শব্দ করে একটি দেওয়াল ভেঙে পড়ে। সেই সময় সেখানে কাজ…

Read More

লোকসভার সাংসদদের মধ্যে ২ জন নিচ্ছেন না বেতন! ব্যতিক্রমী এই তালিকায় রয়েছেন কারা?

১০ মার্চ : সাধারণত সাংসদ বা বিধায়কদের বেতন ও ভাতা বৃদ্ধির প্রশ্নে সব রাজনৈতিক দলকেই এক সুরে কথা বলতে দেখা যায়। কিন্তু বর্তমান লোকসভায় দেখা গেল এক ভিন্ন ছবি। সম্প্রতি একটি আরটিআই (RTI) আবেদনের জবাবে চাঞ্চল্যকর ও অনুপ্রেরণামূলক তথ্য সামনে এসেছে। জানা গেছে, বর্তমান লোকসভার সদস্যের মধ্যে মাত্র দুইজন সাংসদ সরকারি কোষাগার থেকে কোনো বেতন…

Read More

জাতীয় স্বার্থই শেষ কথা! ইরানের ৩টি জাহাজকে বন্দরে ঢোকার অনুমতি ভারতের

৯ মার্চ : পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে যখন উত্তেজনা তুঙ্গে, তখন ভারতের পক্ষ থেকে নেওয়া হল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। সোমবার সংসদের উভয় কক্ষে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S Jaishankar) জানালেন, ১ মার্চ ভারতের তরফে ইরানের তিনটি জাহাজকে ভারতীয় বন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে (India allows Iranian ships)। এর মধ্যে একটি জাহাজ বর্তমানে কেরলের কোচি বন্দরে…

Read More

বেড়ে গেল রান্না গ্যাসের দাম

৭ মার্চ : রান্নাঘরে ঢুকে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে যে আশঙ্কা তৈরি হয়েছিল, এবার তাতেই যেন সিলমোহর পড়ল। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে দেশের গ্যাস ও পেট্রোপণ্যের বাজারে চাপ পড়বে না বলেই বারংবার দাবি করেছিল মোদি সরকার। কিন্তু তারপরেও দিনশেষে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। শনিবার থেকে আরোপ…

Read More

কিশোরকে খুনের পর রক্ত পান, কেটে খেলেন মাংসও, ভয়াবহ ঘটনা

৬ মার্চ : দিনের বেলা। রাস্তায় তখন অনেক লোক। হঠাৎ এক কিশোরের উপর ঝাঁপিয়ে পড়লেন এক ব্যক্তি। হাতে রড দিয়ে ওই কিশোরকে মেরেই চলেছেন। রাস্তায় লুটিয়ে পড়ে কিশোরের দেহ। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। আর সেই রক্ত পান করছেন অভিযুক্ত। এখানেই শেষ নয়। কিশোরের দেহ থেকে মাংস কেটে কেটে খাচ্ছেন। শিউড়ে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের…

Read More

UPSCর চূড়ান্ত ফল ঘোষণা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের

৬ মার্চ : সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। গোটা দেশে সিভিল সার্ভিস পরীক্ষায় টপার হলেন অনুজ আগরওয়াল। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছে। দেশজুড়ে নানা সিভিল সার্ভিস ক্যাটেগরিতে PDF-এ নাম ও রোল নম্বর দেওয়া রয়েছে। এই বছর অনুজ অগ্নিহোত্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। ইউনিয়ন পাবলিক…

Read More

দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

৬ ফেব্রুয়ারি : রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এই পরিস্থিতিতে জনসংখ্যা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, দম্পতিরা দ্বিতীয় বা তার বেশি সন্তান নিলে তাঁদের ২৫,০০০ টাকা করে আর্থিক উৎসাহ ভাতা (Birth Incentive) দেওয়ার কথা বিবেচনা করছে সরকার। লক্ষ্য প্রজনন হার (TFR)…

Read More