তিনজনকে পিষে দিল লরি, উত্তেজনা

১৪ মার্চ : শনিবার সকালে গয়েরকাটা চা বাগানের বাঁশ লাইনের সামনে এশীয় হাইওয়ে-৪৮-এ এক ভয়াবহ পথদুর্ঘটনায়  প্রাণ হারালেন এক মহিলা চা শ্রমিক। মৃত শ্রমিকের নাম পতনু খাচুয়া (৫৫)। এই ঘটনায় আরও দুই শ্রমিক, আফ্রিলা লাকড়া ও রাজকুমারি বাড়া আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চা শ্রমিকরা দল বেধে…

Read More

মাস পর জেলমুক্তি সোনম ওয়াংচুকের! লাদাখের পরিবেশকর্মীর আটকাদেশ প্রত্যাহার কেন্দ্রের

১৪ মার্চ : অবশেষে দীর্ঘ ছয় মাসের বন্দিদশা কাটিয়ে মুক্তি পাচ্ছেন লাদাখের প্রখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে সোনমকে আর আটক রাখা হবে না। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে রাজস্থানের যোধপুর জেলে বন্দি ছিলেন তিনি। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলাকালীনই কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত…

Read More

‘জঙ্গলরাজ’ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু বাংলায় বললেন প্রধানমন্ত্রী

১৪ মার্চ : ব্রিগেডের জনসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকেলে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলায় ‘জঙ্গলরাজ’ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সরকারকে ‘নির্মম’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর দাবি, কুর্সি বাঁচাতে সরকার সবরকম হাতিয়ার প্রয়োগ করলেও মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ দমানো যাবে না। বাংলার মানুষের…

Read More

গ্যাসের বদলে ঘুঁটে, লাইনে দাঁড়ানো জনতার হাতে ঝুড়িভর্তি বিকল্প জ্বালানি তুলে দিলেন কাউন্সিলর

১৩ মার্চ : মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই বাড়ছে জ্বালানি সংকট। ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার শেষ হলে সময়মতো পাওয়া নিয়ে উদ্বেগে আমজনতা। এতদিন ধরে যেমন ফোন কিংবা অনলাইনে সিলিন্ডার বুক করা যেত, এখন সেই সিস্টেম একেবারে ধসে পড়েছে। ফোনে বুক করা যাচ্ছে না। বাধ্য হয়ে গ্যাস অফিসের সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে গেরস্থকে। এই…

Read More

‘ওকে বোকা বানিয়ে বিয়ে করেছে,’ নতুন জামাই-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোনালিসার কাকার

১৩ মার্চ : মহাকুম্ভের সময় তাঁর চোখে মুগ্ধ হয়েছিল নেটপাড়া। হয়ে ওঠেন সমাজমাধ্যমের সেনসেশন। আর সেই জনপ্রিয়তার হাত ধরে পা রাখেন বলিউডেও। মাঝে তেমন চর্চায় না থাকলেও পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মহাকুম্ভের মোনালিসা। এবার কারণ তাঁর বিয়ে। ভিন্ন ধর্মের ছেলেকে ভালবেসেছেন। মেনে নেয়নি বাড়ি থেকে মুসলিম পাত্রে ঘোর আপত্তি। এদিকে মনের মানুষের হাত ছাড়তে…

Read More

মহিলাদের কেউ চাকরি দেবে না’, ঋতুকালীন ছুটির আবেদন খারিজ করে বললেন প্রধান বিচারপতি

১৩ মার্চ : ঋতুকালীন ছুটি দিলে কোনও সংস্থাই মহিলাদের নিয়োগ করবে না! বেনজির মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। শুক্রবার সুপ্রিম কোর্টে ঋতুকালীন ছুটি সংক্রান্ত মামলার শুনানি চলছিল। আবেদনকারী জানান, শীর্ষ আদালত যেন রাজ্যগুলিকে ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার নির্দেশ দেয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। তাঁর মতে, ঋতুকালীন ছুটি যদি আইনভাবে বাধ্যতামূলক…

Read More

ঘুষকাণ্ডে সিবিআইয়ের নিজেরই এক ইন্সপেক্টর গ্রেফতার

১২ মার্চ : ঘুষ নেওয়ার অভিযোগে নিজেদেরই এক ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। গ্রেফতার হওয়া ওই সিবিআই ইন্সপেক্টরের নাম দীপক ফলসওয়াল। তিনি দিল্লিতেই কর্মরত ছিলেন। সিবিআই সূত্রে জানা গেছে, এক ব্যক্তির বিরুদ্ধে সংস্থায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই ইন্সপেক্টর একটি বেসরকারি…

Read More

সর্বনাশ করে ফেলেছে, লোকলজ্জার ভয়ে মেয়েকে বিষ খাওয়ালেন মা!

১২ মার্চ : লোকলজ্জার ভয় আর অন্য ধর্মে প্রেম। এই ছিল ভুল। এর জেরে নিজের মেয়েকেই বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল মা ও দাদার বিরুদ্ধে। উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় ঘটেছে। সত্য সামনে আসতেই শিউরে উঠছে প্রতিবেশী থেকে পুলিশ- সকলেই। ১৯ বছরের তরুণী ফারজানার মৃত্যুকে প্রথমে তাঁর প্রেমিকের কীর্তি বলে চালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। পুলিশের জালে…

Read More

পারিবারিক অশান্তির জেরে নার্সকে পুড়িয়ে হত্যা, পলাতক স্বামী

১২ মার্চ : পারিবারিক অশান্তির জেরে এক সরকারি নার্সকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগে কোচবিহার শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই নার্সের। গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে কোচবিহার শহরের বক্সিবাড়ি সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পারিবারিক বিবাদকেই ঘটনার মূল কারণ বলে মনে করা…

Read More

আজ বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিবেন আরএন রবি

১২ মার্চ : আজ অর্থাৎ বৃহস্পতিবার বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন দুঁদে প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবি। বুধবার রাতেই তিনি কলকাতায় পৌঁছেছেন। নবান্ন সূত্রে খবর, রাজভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের পর আরএন রবির নিয়োগ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন রাজভবনের…

Read More