দাম কমেছে ১৭টি ক্যানসার ওষুধসহ বেশকিছু, বাড়ছে সার, মদ অন্যান্য সামগ্রী

১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ অর্থবর্ষের যে বাজেট পেশ করেছেন, তাতে সাধারণ মানুষের পকেটে স্বস্তি ও উদ্বেগের সংমিশ্রণ দেখা গিয়েছে। একদিকে যেমন জীবনদায়ী ওষুধ ও বিদেশ ভ্রমণের খরচ কমছে, অন্যদিকে তেমনই দামি ঘড়ি বা মদের মতো বিলাসদ্রব্য কেনা এখন আরও ব্যয়সাপেক্ষ হতে চলেছে। মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হল ১৭টি ক্যানসার…

Read More

স্কুল-কলেজে পড়ানো হবে কন্টেন্ট ক্রিয়েশন, ঘোষণা অর্থমন্ত্রীর 

১ ফেব্রুয়ারি : প্রথাগত চাকরি নয়, বিকল্প পথে উপার্জনের চেষ্টা করছে জেন জি। সেই বিকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পথ হল কন্টেন্ট ক্রিয়েশন। ফেসবুক, ইনস্টাগ্রামে রিল করে-ছবি তুলে দেদার রোজগার করছে ভারতের তরুণ প্রজন্ম। এবারের বাজেটে সেই জেন জির জন্য বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জানালেন, দেশের দেড় হাজার স্কুলে এবং ৫০০ কলেজে গড়া হবে…

Read More

কর ফাঁকি দিলেও জেল নয়! বড় ঘোষণা

১ ফেব্রুয়ারি : দেশের সাধারণ করদাতা থেকে শুরু করে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান—সকলের জন্যই আয়কর ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ১ এপ্রিল থেকে বলবৎ হতে যাওয়া এই নতুন আইনের লক্ষ্য হল ‘জটিলতা’ কমিয়ে সাধারণ মানুষের কাছে কর দেওয়াকে আরও সহজ করে তোলা। সময়সীমার ক্যালেন্ডার: জেনে নিন গুরুত্বপূর্ণ তারিখগুলোরিটার্ন দাখিলের ক্ষেত্রে অর্থমন্ত্রী নির্দিষ্ট কিছু সময়সীমা…

Read More

সংসদে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলার! ভাষণে আত্মনির্ভর ভারতে জোর

১ ফেব্রুয়ারি : নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টা থেকে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে শুরু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি সংসদে নবমবারের জন্য বাজেট উপস্থাপন করার কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাজেট অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপরই মাঘ পূর্ণিমার পুণ্যতিথি ও গুরু রামদাসের প্রতি সম্মান জানিয়ে বাজেট ভাষণ শুরু করেন নির্মলা। লোকসভায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

Read More

আজ পেশ হবে কেন্দ্রীয় বাজেট

১ ফেব্রুয়ারি : আজ পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সকাল ১১টা থেকে বাজেট বক্তৃতা শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের দিন শেয়ার বাজার সকাল সওয়া ৯টা থেকে বিকাল সাড়ে ৩টে পর্যন্ত খোলা থাকবে। ভারতের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের কেন্দ্রীয় বাজেটে ভাঙতে চলেছে ৭৫…

Read More

কলকাতা বইমেলায় নতুন দিগন্তর নয়া বই, ‘বেড়ানো বর্ষায় এবং ইতিহাস খোঁজার জ্যামিতির টানে’ প্রকাশিত

৩১ জানুয়ারি : কলকাতা আন্তর্জাতিক বইমেলার রাইটার্স ওয়ার্ল্ডে’ স্টলে নতুন দিগন্ত প্রকাশনীর নতুন বই ‘বেড়ানো বর্ষায় এবং ইতিহাস খোঁজার জ্যামিতির টানে’ প্রকাশিত হলো। লেখিকা সুরঙ্গমা ভট্টাচার্যের এই বই ভ্রমণপ্রেমীদের মধ্যে তাৎক্ষণিক আগ্রহ জাগিয়ে তুলেছে, প্রকাশের সঙ্গে সঙ্গেই কয়েক কপি বিক্রি হয়ে গেছে। পুস্তকের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন লেখক সৈয়দ কাউসার জামাল, গল্পকার অলক গোস্বামী, কবি…

Read More

রহস্যজনক ঘটনা! বেঙ্গালুরুর ভাড়াঘরে উদ্ধার অসমের ৪ যুবকের মৃতদেহ

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : বেঙ্গালুরু গ্রামীণ জেলার মুটছান্দ্রা গ্রামে একটি ভাড়াঘর থেকে অসমের চার যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভাড়াঘরের একটি কক্ষের ভেতর শুয়ে থাকা অবস্থায় চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত যুবকেরা কাজের সন্ধানে অসমের লখিমপুর জেলা থেকে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। তাঁরা স্থানীয় একটি কোকাকোলা গুদামে কর্মরত ছিলেন। নিহতরা হলেন…

Read More

বাম-কংগ্রেসের ওপর পুলিশের মামলার খাঁড়া!  সেলিম-মীনাক্ষী থেকে ইশা-মৌসম—সবাই কাঠগড়ায়

৩১ জানুয়ারি : মাঠ বিতর্ক থেকে শুরু করে রাস্তা অবরোধ—রাজনীতি বনাম প্রশাসনের লড়াইয়ে তপ্ত মালদা। গত ২৪ জানুয়ারি রথবাড়ি মোড় অবরোধ করে সভা করার অভিযোগে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং শতরূপ ঘোষ সহ ৩৪ জন বাম নেতার বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করল ইংরেজবাজার থানার পুলিশ। অন্যদিকে, ডিএম ঘেরাও অভিযানে সরকারি পোস্টার ছেঁড়ার…

Read More

RTI করলেই আর মিলবে না সবকিছু? নথি ‘গোপন’ রাখতে আইন পুনর্বিবেচনার প্রস্তাব মোদি সরকারের

৩০ জানুয়ারি : RTI তথা তথ্যের অধিকার আইন নতুন করে খতিয়ে দেখতে চলেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার লোকসভায় পেশ হওয়া আর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে এমনই ইঙ্গিত মিলেছে। সেখানে বলা হয়েছে, গোপন রিপোর্ট, খসড়া পর্যবেক্ষণ কিংবা কেন্দ্রীয় সরকারের গোপন আলোচনা জনসমক্ষে প্রকাশ না করার প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ, এর ফলে প্রশাসনিক সিদ্ধান্তে বাধা তৈরি হচ্ছে। ২০০৫ সালে UPA…

Read More

অগ্নিদগ্ধ গোডাউনে উদ্ধার আরও চারটি দেহাংশ, আনন্দপুরে মৃত বেড়ে ২৫

৩০ জানুয়ারি : আগুন লাগার পর কেটেছে চারদিন। এখনও উদ্ধার হয়ে চলেছে আনন্দপুর লাগোয়া নাজিরাবাদের জতুগৃহ জোড়া গোডাউনের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া কর্মীদের দেহাংশ। বুধবার পর্যন্ত ২১ জনের হাড়গোড় উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার আরও চারজনের দেহাবশিষ্ট পাওয়া গেল পোড়া গোডাউনের ভিতর থেকেই। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। নিখোঁজের সংখ্যা নতুন করে আর বাড়েনি। এদিন…

Read More