শ্রীগুরু রবিদাসের জন্মজয়ন্তী অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সাম্য, মানবতা ও ভ্রাতৃত্বের আলোকবর্তিকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাসের ৬৪৯তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন  করছে শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতি। আগামী ১ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সমিতি। আরকাটিপুর ময়দানবিল শ্রীগুরু রবিদাসজির মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জন্মজয়ন্তী অনুষ্ঠান। শনিবার শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরাক উপত্যকা সন্ত শিরোমণি শ্রীগুরু রবিদাস জন্মোৎসব সমিতি কমিটির…

Read More

সোনাইয়ে “বিজ্ঞান অনুসন্ধান শিশু বিজ্ঞান সমারোহ”

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : রাষ্ট্রীয় আবিষ্কার অভিযানের অধীনে “বিজ্ঞান অনুসন্ধান শিশু বিজ্ঞান সমারোহ” ২০২৫–২৬ উপলক্ষে সোনাই ব্লক পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে। সকাল ১১টায় এক সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সোনাই…

Read More

শ্রীভূমিতে দু’দিনের লোক উৎসব, ব্যাপক প্রস্তুতি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : লোক উৎসব হলো কোনো জনপদ বা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি, বিশ্বাস ও জীবনযাত্রার ওপর ভিত্তি করে গড়ে ওঠা আনন্দঘন উৎসব। যুগ যুগ ধরে লোকগীতি, লোকনৃত্য, মেলা, কারুশিল্প এবং প্রকৃতির সঙ্গে মিল রেখে এসব উৎসব পালিত হয়, যা সামাজিক ঐক্যের প্রতীক। বাংলার প্রেক্ষাপটে , পৌষ সংক্রান্তি, বাউল গান, ও নানা …

Read More

ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন জিসি বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সুধাকণ্ঠ ডঃ ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ এবং আইকিউএসি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে “The Life and Music of Sudhakantha Bhupen Hazarika: A Close Look” শীর্ষক বিশেষ এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব…

Read More

সার্ভিস লেনের দাবিতে ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ করে সৈদপুরে তীব্র প্রতিবাদ

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সার্ভিস লেন নির্মাণের দাবিতে শনিবার কাছাড় জেলার সৈদপুর এলাকায় ভারতমালা প্রকল্পের আওতায় চলমান জাতীয় সড়ক নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ভারতমালা প্রকল্পের অধীনে নির্মিত নতুন জাতীয় সড়কটি বারিকনগর…

Read More

শিলচরে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট টিআরএফ সেমিনার “সমর্পণ”

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০–এর টিআরফ সেমিনার ‘সমর্পণ ৩.০’ শিলচরের এক রিপোর্টে ৩১ জানুয়ারি শনিবার সফলভাবে অনুষ্ঠিত হল। দ্য রোটারি ফাউন্ডেশনের লক্ষ্য, অনুদানব্যবস্থা, সমাজসেবামূলক প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এই সেমিনারে রোটারির বিভিন্ন স্তরের শতাধিক নেতৃত্ব, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা…

Read More

শিক্ষাকর্মী ও শিক্ষকের সমন্বয়ে একটা সুদক্ষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে : উপাচার্য নিরঞ্জন রায়

অসম কলেজ কর্মচারী অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী সমারোহ শিলচরে____ বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সারা আসাম কলেজ কর্মচারী অ্যাসোসিয়েশন বরাক ভ্যালি ডিস্ট্রিক্ট কমিটির তিন দিবসীয় সুবর্ণজয়ন্তী সমারোহ শিলচর মহিলা মহাবিদ্যালয়ে শুরু হয়েছে। শনিবার সুবর্ণ জয়ন্তী সমারোহ অনুষ্ঠানের দ্বিতীয় দিন সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মহিলা মহাবিদ্যালয়ের স্থায়ী শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বাংলা…

Read More

এসআর : শিলচরে বিক্ষোভ এসইউসিআইর, মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার নামে সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল এসইউসিআই (কমিউনিস্ট)। শনিবার শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে দলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে কর্মী সমর্থকেরা সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে বক্তব্য রাখেন যথাক্রমে দলের কাছাড় জেলা কমিটির…

Read More

বিশিষ্ট সমাজকর্মী বক্তার হোসেন বড়লস্কর প্রয়াত, রাতে জানাজা

বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সোনাই হাসপাতাল রোডের বাসিন্দা তথা বিশিষ্ট সমাজকর্মী বক্তার হোসেন বড়লস্কর প্রয়াত হলেন। শনিবার সকাল ১০-৪০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৫ বছর। রাত আটটায় সোনাই ফুটবল মাঠে বড়লস্করের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রয়াত বড়লস্কর ছিলেন প্রাক্তন জিপি সচিব। সুনামের সঙ্গে বিভিন্ন জিপিতে কাজ করে চাকরি জীবন থেকে অবসর…

Read More

উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন প্রয়াত নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা

৩১ জানুয়ারি : প্রয়াত নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। তাঁর আগে আর কোনও মহিলা মহারাষ্ট্রে উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেননি। ফলে শনিবার এক নতুন নজির সৃষ্টি করল মারাঠাভূমের রাজনীতি। সুনেত্রা পাওয়ার এতদিন ছিলেন রাজ্যসভার সাংসদ। এবার তিনি সরাসরি রাজ্য প্রশাসনের অন্যতম প্রধান আসনে। এদিকে সুনেত্রা পাওয়ারের উপ-মুখ্যমন্ত্রী পদে বসার বিষয়ে…

Read More