নির্বাচনের প্রাক-মুহূর্তে ধলাইয়ে কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস নীহাররঞ্জনের
রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : ধলাই বিধানসভা এলাকায় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে নির্বাচনের প্রাক-মুহূর্তে একই দিনে কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হলো। শুক্রবার পশ্চিম ধলাইয়ের বিভিন্ন অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজের সূচনা করেন ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস। এ দিন পশ্চিম ধলাইয়ের আইরংমারা–হরিনগর পিডব্লিউডি সড়কের জন্য ১ কোটি ২০ লক্ষ টাকা, বড়জালেঙ্গা…
