পঞ্চভূতে বিলীন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম স্থপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন। শিলচর শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিকেল সাড়ে তিনটা নাগাদ একমাত্র পুত্র, সাংসদ কণাদ পুরকায়স্থ মুখাগ্নি করেন। প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এ দিন শিলচরে উপস্থিত হন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া।…

Read More

যৌতুকের বলি গৃহবধূ, গ্রেফতার স্বামী ও ননদ

বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি: রাতাবাড়ি থানা এলাকার নিভিয়া বাজার সংলগ্ন বড়বাড়ি গ্রামে গৃহবধূ পূজা মিশ্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নিভিয়া পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ ও তদন্তকারী অফিসার এসআই কল্যাণ বর্মণের নেতৃত্বে চালানো অভিযানে বুধবার মৃতার স্বামী সন্তোষ মিশ্র ও ননদ গৌরীবালা মিশ্রকে গ্রেফতার করা হয়।…

Read More

হাইলাকান্দি রোডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে হিন্দু সম্মেলন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)-র শতবর্ষ পূর্তি উপলক্ষে দেশব্যাপী চলমান হিন্দু সম্মেলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাইলাকান্দি রোডের শুভশ্রী বিবাহ ভবনে এক প্রাঞ্জল হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পদাধিকারী, সমাজসেবী ও ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে ছিল গম্ভীর ও আধ্যাত্মিক আবহ। অনুষ্ঠানের সূচনালগ্নে ভারতমাতার প্রতিকৃতিতে…

Read More

‘জ্যোতিলাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার’ বিভূতিভূষণ গোস্বামীকে প্রদান বরাক নাগরিক সংসদের

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : বিশিষ্ট সাংবাদিক তথা মিজোরাম পোস্টের সম্পাদক বিভূতিভূষণ গোস্বামীকে ‘জ্যোতিলাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করল বরাক নাগরিক সংসদ। বুধবার শিলচর প্রেসক্লাবে সাংবাদিক, অধ্যাপক-সমাজচিন্তক জ্যোতিলাল চৌধুরীর চতুর্থ প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি এক আলোচনা সভারও আয়োজন করা হয়। আলোচনার বিষয় ছিল ‘আসন্ন বিধানসভা নির্বাচন…

Read More

বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে পিতামহ কবীন্দ্র পুরকায়স্থের

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হবে বৃহস্পতিবার। এ দিন শিলচরের শ্মশানঘাটে কবীন্দ্র পুরকায়স্থের শেষকৃত্য সম্পন্ন হবে। সকাল ন’টায় কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে দলীয় কর্মকর্তারা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দুপুর বারোটায় শোকমিছিল করে নিয়ে যাওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার মাঠে। সেখানে…

Read More

বাজারিছড়া পুলিশের জালে দাগি চোর অমরুল

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : বাজারিছড়ায় গরু চুরি কাণ্ডের প্রায় এক মাস পর পুলিশের জালে পড়ল দাগি চোর অমরুল ইসলাম (২৭)। বাজারিছড়া থানার নবাগত ওসি বিশ্বজ্যোতি দেউরির নেতৃত্ব মঙ্গলবার গভীর রাতে বারইগ্রাম এলাকা থেকে এক অমরুলকে আটক করা হয়। পাথারকান্দি থানা অধীন দেওবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও…

Read More

কাঠিয়া বাবা আশ্রমে ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : শিলচর পাবলিক স্কুল রোডের কাঠিয়া বাবা আশ্রম প্রাঙ্গনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বুধবার। চতুঃসম্প্রদায়ের শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন। বিশ্ব শান্তি কামনায় সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন মহারাজ। শিবির আয়োজনে সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি।…

Read More

গ্রাহক সেবা কেন্দ্রেই মাদক বিক্রি! হাতিখাল বাজারে হেরোইনসহ আটক পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কের কর্মী

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : পূর্ব সোনাই এলাকার হাতিখাল বাজারে দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের পর্দাফাঁস হলো পুলিশের অভিযানে। পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কের একটি গ্রাহক সেবা কেন্দ্রকে ব্যবহার করে হেরোইন বিক্রির অভিযোগে কেন্দ্রেরই এক কর্মীকে হাতেনাতে আটক করেছে কাছাড় পুলিশ। ধৃত যুবকের নাম সারিমুল হক আহমেদ (৩২)। নতুন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা। বুধবার সন্ধ্যায়…

Read More

দুপুর ২টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : উত্তর-পূর্ব ভারতের ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশিষ্ট শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থের প্রতি গভীর শ্রদ্ধা ও শোকজ্ঞাপন স্বরূপ, অসম প্রদেশের বিজেপি ট্রেডার্স সেলের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ ৮ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত তাঁর স্মরণে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানান বিজেপি অসম প্রদেশের ট্রেডার্স সেলের আহ্বায়ক…

Read More

কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে শোক প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতির

বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : বিজেপির প্রবীণ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃণমূল স্তর থেকে সংগঠন গড়ে তোলার জন্য তিনি সারাজীবন উৎসর্গ করেছিলেন এবং অসমের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। কবীন্দ্র পুরকায়স্থ ছিলেন অসমের জন্য এক শক্তিশালী কণ্ঠস্বর; তিনি রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট…

Read More