মেরিট টেস্ট কনটেস্ট-এর পুরস্কার বিতরণ লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউর

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউ আয়োজিত ‘মেরিট টেস্ট কনটেস্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার অন্তর্গত ডলু হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ পাণ্ডু নাথ বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন এসএমডিসি সভাপতি প্রতাপ সিং চেত্রী, গাইডিং লায়ন সঞ্জীব রায়, অমিত গোয়ালা…

Read More

শেষ হল ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায়ের শেষকৃত্য, শোক বিভিন্ন মহলের

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি: বিভিন্ন মহলের মানুষের উপস্থিতিতে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায়ের শেষকৃত্য সম্পন্ন হল। শুক্রবার সকালে তাঁর পার্থিব দেহ ইটখলার বাড়ি থেকে প্রথমে শিলচর প্রেস ক্লাবে নিয়ে আসা হয়। সেখানে প্রেস ক্লাব সচিব শংকর দে, বরিষ্ট সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্য, রাণু দত্ত, পীযূষনাথ প্রমুখ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল…

Read More

মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে ব্যাপক অসঙ্গতি, তদন্ত চাইল বরাকবঙ্গ

____রাজ্য স্কুলবোর্ড প্রধানকে চিঠি____ বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড পরিচালিত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সমাজবিজ্ঞান বিষয়ের বাংলা মাধ্যমের প্রশ্নপত্রে ব্যাপক অসঙ্গতি, অসমীয়া শব্দের ব্যবহার এবং বিষয়গত ত্রুটি কেন ঘটলো সে নিয়ে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্চপর্যায়ের তদন্ত চাইল। স্কুল শিক্ষা বোর্ডের এই কাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলা মাধ্যমের পড়ুয়াদের…

Read More

চেংকুড়ি রোডের নেতাজিপল্লী লেনে খুন যুবক, আটক ১

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : শিলচর চেংকুড়ি রোডের নেতাজিপল্লী লেনে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়। বৃহস্পতিবার রাত প্রায় ১টার নাগাদ গলির ভেতরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক যুবক। সঙ্গীন অবস্থায় যুবককে পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসা চলাকালীন মৃত্যু কোলে ঢলে পড়ে রোহিত দাস নামে আহত যুবকটি। শুক্রবার ঘটনাস্থলে…

Read More

বাহাদুরপুর হাইস্কুলে পরিবেশবান্ধব দোল উৎসবের জন্য আবির তৈরীর কর্মশালা

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ দোল উদ্‌যাপনের বার্তা ছড়িয়ে দিতে হাইলাকান্দি জেলার বাহাদুরপুরের এসএএম হাইস্কুলে আয়োজিত হলো পরিবেশ বান্ধব আবির রং তৈরির এক বিশেষ কর্মশালা। অসম সরকারের অসম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে ও বিদ্যালয়ের ইকো ক্লাবের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় অংশ গ্রহণ করেন  প্রায় ৬০ জন…

Read More

জয়পুরে টিপারের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : কাছাড় জেলার জয়পুর থানা এলাকার কনকপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। শুক্রবার বিকেল প্রায় চারটা নাগাদ জ্ঞানজ্যোতি স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।জানা গেছে, ডিডিসি নির্মাণ সংস্থার টিআর-০৫-১৫৬৯ নম্বরের একটি টিপার পাথর কোয়ারি থেকে স্যান্ড-গ্রেভেল বোঝাই করে জয়পুরের দিকে আসছিল। ওই সময় কনকপুর এলাকায় স্থানীয়…

Read More

কাছাড় বার অ্যাসোসিয়েশনের সেশেনটেনিয়াল উদযাপনের সমাপ্তি, স্মারক গ্রন্থ উন্মোচন কৌশিকের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সেশেনটেনিয়াল (১৫০ বছর) উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান শুক্রবার  এক আন্তরিক ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অ্যাসোসিয়েশনের স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন, যা সম্পন্ন করেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়।উন্মোচিত স্মারক গ্রন্থে কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের ১৫০ বছরের ঐতিহাসিক পথচলা, আইনজীবীদের গুরুত্বপূর্ণ অবদান…

Read More

বাল্যবিবাহ মুক্ত দেশ গড়াই লক্ষ্য সরকারের : সাংসদ কণাদ

মেয়েদের মধ্যে বাল্যবিবাহের হার ৮৪ শতাংশে হ্রাস পেয়ে দেশের শীর্ষে রাজ্য বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : বাল্যবিবাহ মুক্ত দেশ গড়াই লক্ষ্য সরকারের। সেই লক্ষ্যে পৌঁছাতে বাল্যবিবাহ রোধে আইনি ব্যবস্থা কার্যকরের সঙ্গে প্রয়োজন গণসচেতনতা। এই মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। শুক্রবার শিলচরে বাল্যবিবাহ মুক্তি রথের ফ্ল্যাগ অফ করেন তিনি। এসম্পর্কে গণ সচেতনতা বৃদ্ধি করতে কাছাড়ের…

Read More

হাইলাকান্দিতে ৭০টি প্রতিষ্ঠানে জমির পাট্টা বণ্টন

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলার স্কুল কলেজ সহ ৭০টি  প্রতিষ্ঠানে ডিজিটাল পাট্টা বণ্টন করা হয়েছে। মিশন বসুন্ধরা তৃতীয় পর্যায়ের খিলঞ্জিয়া ভূমিহীন পরিবার ও প্রতিষ্ঠানে জমির আব্ন্টন দেওয়ার কর্মসূচির আওতায় জেলা কমিশনারের সভাকক্ষে শুক্রবার আয়োজন করা এক অনুষ্ঠানে ডিজিটাল পাট্টা তুলে দেন ডিসি অভিষেক জৈন। আবণ্টন দেওয়া ৭০টি পাট্টায় প্রায় ৪২ বিঘা জমি রয়েছে।…

Read More

বিহাড়ায় ফুটব্রিজ নির্মাণে বাধা, তত্ত্বাবধায়ককে হুমকি, থানায় অভিযোগ দায়ের

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি: কাছাড় জেলার কালাইন থানা এলাকার অন্তর্গত বিহাড়া ৩য় খণ্ডে সরকার অনুমোদিত একটি ফুটব্রিজ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, একদল ব্যক্তি নির্মাণকাজে বাধা সৃষ্টি করে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে এবং দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ককে হুমকি দিয়ে কাজের স্থান থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় তত্ত্বাবধায়ক আক্তারুন নেহার কালাইন থানায় একটি লিখিত অভিযোগ…

Read More