সোনাইয়ে স্কুটির ধাক্কায় মহিলার মৃত্যু
বরাক তরঙ্গ, ৬ মার্চ : বেপরোয়া গতির স্কুটির ধাক্কায় এক মহিলার করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সোনাই শহরের কালীবাড়ি রোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম মিতালী ধর (মুন্নি)। তিনি সোনাই আশ্রম রোডের প্রয়াত মিন্টু ধরের দ্বিতীয় মেয়ে। জানা গেছে, কালীবাড়ি রোডের যুবতী সিংহ মণিপুরি স্কুলের নিকটবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। সন্তানকে সঙ্গে নিয়ে আশ্রম রোডে…
