১৩১ জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সহায়তার চেক বিতরণ দীপায়ন চক্রবর্তীর

বরাক তরঙ্গ, ১৬ মার্চ : বৃহত্তর শিলচর এলাকায় ১৩১ জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের এককালীন আর্থিক চেক বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার রাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই চেকগুলি উপভোক্তাদের হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের স্বাস্থ্যসেবা উদ্যোগের অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করা হয়েছে। অসুস্থ ও…

Read More

অল্প বৃষ্টিতেই কৃত্রিম বন্যায় প্লাবিত শিলচর শহর, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই—অভিযোগ কংগ্রেসের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ মার্চ : অল্প বৃষ্টিপাতেই কৃত্রিম বন্যার কবলে পড়ছে শিলচর শহর। বৃষ্টির জল বেরোনোর উপযুক্ত ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পালসহ দলের কর্মীরা জানান, মাত্র দুদিনের বৃষ্টিতেই শিলচর শহরের…

Read More

রবিবারের সাহিত্য আড্ডার উদ্যোগে বিশ্ব কবিতা দিবস অনুষ্ঠান ২২শে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ মার্চ : সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে শ্রীভূমিতে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘রবিবারের সাহিত্য আড্ডা’, শ্রীভূমির উদ্যোগে আগামী ২২ মার্চ, রবিবার সকাল ১০টায় মিশন রোডস্থিত বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কবিতা ও সংস্কৃতির চর্চাকে এগিয়ে…

Read More

বিধানসভা নির্বাচন সামনে, শ্রীভূমিতে কার্যকর মডেল কোড অব কন্ডাক্ট

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৫ মার্চ : শ্রীভূমিতে শুরু নির্বাচনী বিধি, কড়া নজর প্রশাসনের জেলা কমিশনারের সাংবাদিক সম্মেলন ২৪ ঘণ্টায় সরকারি সম্পত্তি থেকে প্রচারসামগ্রী অপসারণ, পেড নিউজে কড়া সতর্কতা। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন প্রক্রিয়াকে ঘিরে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের…

Read More

প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : রবিবার সন্ধ্যায় আকস্মিক প্রচণ্ড ঝড়, তুফান ও শিলাবৃষ্টিতে দক্ষিণ ধলাই এলাকার একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সপ্তগ্রাম, ইসলামাবাদ, আরজানপুর, জয়ধনপুর, লোকনাথপুর, বনগ্রাম, রাজনগর ও জামালপুরসহ আশপাশের গ্রামগুলোতে বহু বাড়ির টিনের ছাউনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল ঝড়ে অনেক গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনায় আঘাত…

Read More

অল্প বৃষ্টিতেই শিলচরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ মার্চ : রবিবার দিনভর বৃষ্টিতে শিলচর শহরের একাধিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের ব্যস্ততম সড়ক বিবেকানন্দ রোড, কলেজ রোড, বিলপারসহ বেশ কয়েকটি এলাকা কৃত্রিম বন্যার মতো পরিস্থিতিতে প্লাবিত হয়ে পড়ে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, শহরের নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে বৃষ্টির জল দ্রুত নালায়…

Read More

গার্হস্থ্য হিংসা প্রতিরোধে সচেতনতা কর্মসূচি আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : গার্হস্থ্য হিংসা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে এক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। শিলচরের জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও নারী সংক্রান্ত অপরাধ প্রতিরোধে জেলা পর্যায়ের কমিটির সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন ডিএলএসএ-র সচিব সুভদ্রা আচার্য। স্বাগত বক্তব্যে তিনি নারীদের গার্হস্থ্য হিংসা থেকে সুরক্ষিত…

Read More

শিলচরের পদ্মনগরে এক পশলা বৃষ্টিতে জলাবদ্ধতা, সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ মার্চ : শিলচর পুর নিগমের অধীন ২৩ নম্বর ওয়ার্ডের বৃহত্তর পদ্মনগর এলাকায় সামান্য বৃষ্টিতেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এক পশলা বৃষ্টির পরেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, দেড় থেকে দুই বছর ধরে শুকনো মৌসুমেও এলাকায় জল জমে থাকছে। আর বৃষ্টি হলেই এক হাঁটু পর্যন্ত…

Read More

বরাকে ১৩/১৩ জোটের মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ বাণী

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : অসমে এনডিএ-র সবচেয়ে বড় শরিক অসম গণ পরিষদ (অগপ)-এর সঙ্গে বিধানসভা নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার সকালে। শনিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তাঁর উপস্থিতিতেই আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বা। শনিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান,…

Read More

এরালিগুলের দীনদয়াল মহাবিদ্যালয়ে ‘রাষ্ট্রীয় সেবা প্রোৎসাহন যোজনা’ উদযাপন

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৪ মার্চ : শনিবার শ্রীভূমি জেলার এরালিগুলস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে মহাবিদ্যালয় প্রাঙ্গণে রাজ্যপাল কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্রীয় সেবা প্রোৎসাহন যোজনা’ (২০২৫–২০২৬) উদযাপন উপলক্ষে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। অসম সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে পরিচালিত এই জাতীয় কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থী ও এনএসএস স্বেচ্ছাসেবকদের মধ্যে…

Read More