কাছাড়ে বিজেপি প্রার্থীদের মনোনয়ন দাখিল

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় বিজেপির ছয় প্রার্থী রাজদীপ রায়, কৌশিক রায়, রাজদীপ গোয়ালা, কিশোর নাথ, কমলাক্ষ দে পুরকায়স্থ ও অমিয়কান্তি দাশ সোমবার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত শেষ দিনেই তাঁরা প্রক্রিয়া সম্পন্ন করেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা…

Read More

কাছাড়ে তৃণমূলের ৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ মার্চ : দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থী। উধারবন্দ কেন্দ্র থেকে তাপস দাস, কাটিগড়া ও সোনাই আসনে মনোনয়ন জমা দিয়েছেন ফয়জুর রহমান লস্কর ও সাজান লস্কর। এই সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। জেলা কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে…

Read More

দল ছাড়লেন উধারবন্দের সুরেন্দ্রপ্রসাদ

বরাক তরঙ্গ, ২২ মার্চ : উধারবন্দ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণাকে ঘিরে জোর বিতর্কের মাঝেই দল ছাড়লেন মনোনয়ন-প্রত্যাশী সুরেন্দ্রপ্রসাদ সিং। রবিবার কাছাড় জেলা বিজেপি সভাপতির উদ্দেশে লেখা পদত্যাগপত্র সহ-সভাপতি অভ্রজিৎ চক্রবর্তীর হাতে তুলে দেন তিনি। জানা গেছে, উধারবন্দ আসনে বিজেপির মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন সুরেন্দ্রপ্রসাদ সিং-সহ মোট দশজন নেতা। তাঁরা একজোট হয়ে আগেই দাবি জানিয়েছিলেন,…

Read More

মুখ্যমন্ত্রীর সঙ্গে করিম উদ্দিন বড়ভূইয়ার ঘনিষ্ঠতা ফের দেখা গেল

বরাক তরঙ্গ, ২২ মার্চ : রবিবার বিকেলে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এক তাৎপর্যপূর্ণ দৃশ্য নজরে আসে। সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে হাতে হাত মিলিয়ে হাঁটতে দেখা যায়। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় দু’জনকে আলাপচারিতায় মগ্ন অবস্থায় এগোতে দেখা যায়, যার একটি ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ধরা পড়ে। মুখ্যমন্ত্রীর সঙ্গে করিম উদ্দিন…

Read More

সভা শেষ করে বের হওয়ার সময় আমিনুলের ওপর পাথর নিক্ষেপ, আহত এক কর্মী

বরাক তরঙ্গ, ২২ মার্চ : ধনেহরি প্রথম খণ্ডে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের উপর দুষ্কৃতীদের পাথর নিক্ষেপের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ একটি ঘরোয়া সভা শেষ করে বাড়ি থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। পাথরের আঘাতে সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের প্রাক্তন ওয়ার্ড কমিশনার তথা গ্রুপ সদস্য রাজিম উদ্দিন গুরুতরভাবে আহত হন।…

Read More

কাবুগঞ্জ-কচুদরম সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

বরাক তরঙ্গ, ২২ মার্চ : কাবুগঞ্জ-কচুদরম পূর্ত সড়কের সোনাই এলাকার নগদীরগ্রাম ৪র্থ খণ্ডে হাতিখাল সেতুর সংলগ্ন এলাকায় রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এমজেড ০১এল ৯৫১১ নম্বরের একটি মারুতি অল্টো ৮০০ গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির…

Read More

শিলচরে টিকিটবঞ্চিত তিন বিধায়কের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, অমরচাঁদ বিজেপি ছিলেনই না

আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ২২ মার্চ : শিলচরে পৌঁছে রাজনৈতিক তৎপরতা বাড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার শহরের মেহেরপুরে অবস্থিত মন্ত্রী কৌশিক রায়ের বাসভবনে গিয়ে টিকিটবঞ্চিত তিন বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বরাক উপত্যকায় বিজেপির মধ্যে কোনও ধরনের…

Read More

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ধলাইয়ে বিদ্রোহ থামল, সিদ্ধান্ত বদল নীহার

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ,২২ মার্চ : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধলাই কেন্দ্রকে ঘিরে চলা রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত জানালেন বর্তমান বিধায়ক নীহাররঞ্জন দাস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপ এবং দলীয় নেতৃত্বের অনুরোধের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নীহাররঞ্জন…

Read More

ঈদের রাতে উত্তর কৃষ্ণপুরে নূরী মহফিল, সান্দাল জালালপুরীর নাতে মুখরিত পরিবেশ

বরাক তরঙ্গ, ২২ মার্চ : প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদের রাতে উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে কাছাড় সুন্নি ফাউন্ডেশনের উদ্যোগে এক ধর্মীয় আবহে অনুষ্ঠিত হল নূরী মহফিল। ইসলামিক ভাবধারায় সমৃদ্ধ এই আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের আম্বেদকর নগর থেকে আগত ভারতখ্যাত না’তখা সান্দাল…

Read More

গোঁসাইপুরে রাজদীপ গোয়ালার ঘরোয়া সভা, সমর্থনে জোর প্রচার

বরাক তরঙ্গ, ২২ মার্চ : উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চার মাইলে এক সৌজন্যমূলক পরিচয় সভায় অংশ নেন। মালুগ্রাম রংপুর সংখ্যালঘু মোর্চা মণ্ডলের সভাপতি মাশুক আহমেদ লস্করের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত বক্তারা একসুরে বলেন, আগামী ৯ এপ্রিলের নির্বাচনে রাজদীপ গোয়ালাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। সভায় বক্তব্য রাখতে…

Read More