‘২১শ শতাব্দীর শিক্ষার প্রেক্ষাপটে শিক্ষক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক কর্মশালা

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণমান নিশ্চয়তা কোষ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে “২১শ শতাব্দীর শিক্ষার প্রেক্ষাপটে শিক্ষক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর সদস্যরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার কর্মশালার সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিবেশিত সরস্বতী বন্দনা দিয়ে এর পরেই মূল বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ ও…

Read More

ধলাই সমজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী পালন

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : দেশপ্রেম, ঐক্য ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণে ধলাই সমজেলায় বৃহস্পতিবার উদযাপিত হল সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী। জেলা প্রশাসন কাছাড়, ধলাই সমজেলা প্রশাসন ও ‘মাই ভারত’ কাছেড়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানটি ছিল জাতীয় ঐক্য ও আত্মবিশ্বাসের এক স্মরণীয় উদযাপন। বিভিন্ন দফতর, এনজিও, ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণে ধলাই…

Read More

এসসি মোর্চার সাত বিধানসভা কেন্দ্র এবং তেইশ মণ্ডলের প্রভারী নিযুক্ত

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাছাড় জেলা বিজেপির এসসি মোর্চার সাত বিধানসভা কেন্দ্র এবং তেইশ মণ্ডলের প্রভারী নিযুক্ত করা হয় বৃহস্পতিবার। কাছাড় জেলা এসসি মোর্চার সভাপতি স্বপন শুক্লবৈদ্য স্বাক্ষরিত এক নির্দেশে এই নিযুক্তি প্রদান করা হয়। কাছাড় জেলার সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে লক্ষীপুরে প্রভারী নিযুক্ত হয়েছেন অমলেন্দু লস্কর, উধারবন্দে অমলেন্দু রায়, শিলচরে শিল্পী দাস, ধলাইয়ে…

Read More

শিলচরে সংবর্ধনায় ভাসলেন অগপ কাছাড় জেলার নয়া কমিটির কর্মকর্তারা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : নবনিযুক্ত অসম গণ পরিষদ (অগপ) কাছাড় জেলা কমিটির নেতৃত্ববৃন্দ শিলচরে পৌঁছলে সংবর্ধনার জোয়ারে ভাসলো। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে সভাপতি নজমুল হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি মনিতন সিংহ ও যুব পরিষদের সভাপতি রূপন মোদক, শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য, জেলার সাধারণ সম্পাদক মমিনুল হক লস্করকে পৌঁছলে উষ্ণ…

Read More

“বন্দে মাতরম” এর ১৫০তম বর্ষপূর্তিতে রচনা প্রতিযোগিতা রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের নির্দ্দেশ মর্মে “বন্দে মাতরম” সঙ্গীত এর দেড়শো বছর পূর্তি উপলক্ষে অতি সম্প্রতি রাধামাধব কলেজ কালচারেল ও কো-কারিকুলাম এক্টিভিটিস সেলের উদ্যোগে কলেজের পড়ুয়াদের মধ্যে আয়োজিত হয় একটি রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বঙ্গীয় নবজাগরণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান ও স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে বন্দে মাতরমের তাৎপর্য। বৃহস্পতিবার কলেজ…

Read More

ভূবনেশ্বরনগর জিপি কার্যালয় ভবনের শিলান্যাস

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভূবনেশ্বরনগর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ভবনের শিলান্যাস হল। বৃহস্পতিবার জিপি কার্যালয়ের শিলান্যাস করেন গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী শিবারানি সিনহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা পরিষদেট সভাপতি কঙ্কননারায়ণ সিকিদার। পাশাপাশি বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূবনেশ্বরনগর জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর, স্টার সিমেন্ট প্রজেক্ট…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়কে ‘এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ সেন্টার দিল সিআইআই

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়কে ‘এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ সেন্টার দিল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। এই সেন্টার এতদঞ্চলে কর্মসংস্থান ও উদ্যোক্তা বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অংশীদারত্বে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির এক অভিলাষী প্রকল্প এই সেন্টার। গত ১১ ও ১২ নভেম্বর নয়াদিল্লিতে আয়োজিত ‘ফিউচার অব জবস :…

Read More

হাইলাকান্দি আর্য ভট্ট বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : দিনভর বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যসূচির মধ্য দিয়ে শেষ হলো আর্য ভট্ট বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জামিরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র দক্ষিণ হাইলাকান্দি ব্লকের উদ্যোগে ও আসাম বিজ্ঞান প্রযুক্তি বিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশসুপার তথা জামিরা…

Read More

১৮ নভেম্বর বরাকের শিল্পী সমাজের উদ্যোগে শিলচরে ‘হাজার কণ্ঠে মায়াবিনী’ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : কিংবদন্তী শিল্পী জুবিন গর্গের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করছে বরাকের শিল্পী সমাজ। আগামী ১৮ নভেম্বর, শনিবার বিকেল ৪টায় শিলচর ডিএসএ গ্রাউন্ডে অসমের যুব-হৃদয় সম্রাট, কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন উপলক্ষে এক বিশাল ও অভূতপূর্ব শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো হাজারো কণ্ঠে জুবিনের কালজয়ী গান মায়াবিনী। যা…

Read More

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপের অকাল প্রয়াণে স্তব্ধ এপার-ওপার

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : এপার বাংলা আর ওপার বাংলার কোটি কোটি দর্শকদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সিলেটের তরুণ কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস, যিনি সকলের কাছে পরিচিত ছিলেন ‘দীপ’ নামে। বয়স মাত্র একুশ। অতি অল্প বয়সেই থেমে গেল এক সম্ভাবনাময় জীবনের দীপশিখা। দীপঙ্করের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে নেমে…

Read More