বাইরের অটো শহরে প্রবেশ বন্ধের দাবিতে ফের সরব অ্যাসোসিয়েশন

রূপক চক্রবর্তী, শিলচর।১৪ নভেম্বর : শিলচর শহরের ট্রাফিক সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিল শিলচর ইলেকট্রিক অটো ও ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। বাইরের অটো শহরে প্রবেশ বন্ধের দাবিতে কড়া অবস্থান নিয়েছে সংস্থা। এ নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ বার্তা দেন কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের অভিযোগ—শহরের বাইরের অটো অবাধে শিলচরে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কর্মকর্তারা জানান, শিলচরের…

Read More

বিহার জয়, শিলচরে বিজেপির উল্লাস

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ে উল্লাস কাছাড় বিজেপির। শুক্রবার ভোট গণনার ঘণ্টা দুয়েকের পর থেকেই এনডিএ এগিয়ে চলতে শুরু করে। এরপর দু’শোর বেশী আসন দখল করে। এবং বিজেপি সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে রয়েছে। এই আনন্দে মেতে উঠলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি সহ কর্মকর্তারা। এ দিন ইটখোলা দলীয় কার্যালয়ে…

Read More

বরাক থেকে যুবতীর পচাগলা লাশ উদ্ধার

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : বরাক নদীতে উদ্ধার হল অপরিচিত যুবতীর মৃতদেহ। শিলচর তারাপুরের নাথপাড়া সংলগ্ন বরাক নদীতে এক অপরিচিত যুবতীর পচাগলা লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ১০টা নাগাদ স্থানীয়রা মৃতদেহটি নদীতে ভেসে থাকতে দেখেন। তারপর স্থানীয়রা তারাপুর থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর…

Read More

শ্রীভূমি জেলার যুব মোর্চার প্রভারী নিযুক্ত অমিতেশ

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : দলের প্রতি অগাধ নিষ্ঠা, ত্যাগ ও অনবদ্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিজেপি যুব মোর্চা নেতা অমিতেশ চক্রবর্তীকে শ্রীভূমি জেলার প্রভারী হিসেবে মনোনীত করা হয়েছে। অমিতেশ চক্রবর্তী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন সক্রিয় কর্মী ও বিজেপি যুব মোর্চা কাছাড় জেলার প্রাক্তন সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন দায়িত্বে নিষ্ঠার সঙ্গে…

Read More

নবজাতক বিক্রি! শিলচরে গ্রেফতার দালাল, পলাতক শিশুর বাবা-সৎমা

বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : মায়ের সঙ্গে প্রতারণা করে শিশুসন্তানকে হস্তান্তর করা হয়েছিল অন্য এক দম্পতির কাছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শিশুসন্তানকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করেছে একজনকে। তবে পলাতক ওই শিশুর বাবা এবং সৎমা। সন্দেহ করা হচ্ছে, ঘটনার পেছনে রয়েছে শিশুসন্তান বিক্রির এক চক্র। গ্রেফতার করা হয়েছে শিলচর মধুরবন্দ খিলোগ্রাম এলাকার বাসিন্দা আমির…

Read More

শিলচর-শিয়ালদাহ রুটের চার চারটে ট্রেন আইসিএফ থেকে এলএইচবি-তে পরিবর্তিত

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : শিলচর-শিয়ালদাহ রুটের চার চারটে ট্রেন আইসিএফ থেকে এলএইচবি-তে পরিবর্তিত হল। এসম্পর্কে বুধবার নোটিফিকেশন জারি করেছে এনএফ রেলের প্রিন্সিপাল চিফ অপারেটর ম্যানেজার কার্যালয়। এই নোটিফিকেশনে ট্রেন নং ১৩১৭৬/৭৫ শিলচর-শিয়ালদহ এবং ১৩১৭৩/৭৪ সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এলএইচবি রেকে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই ট্রেনে থাকবে জেনারেটর। ফলে ট্রেনে শীততাপ নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট…

Read More

লক্ষীপুরের লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য শিবিরে উজ্জ্বল জনজাতী গৌরব দিবস উদযাপন

জনসংযোগ, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : জনজাতীয় গৌরব দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার লক্ষীপুর উন্নয়ন ব্লকের অন্তর্গত লক্ষীনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হয় এক বিশেষ স্বাস্থ্য শিবির। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় আদিবাসী ও গ্রামীণ জনগণের কাছে গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য সচেতনতা…

Read More

শিলচর–কনকপুর সড়কের সেতু তিন মাসের জন্য বন্ধ থাকবে ভারী যানবাহন

জনসংযোগ, শিলচর।বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিলচর–ফুলেরতল সড়ক হয়ে কনকপুর সংযোগকারী বর্তমান সেতুটি ১৮ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল প্রকার ভারী যানবাহনের চলাচলের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে পুরনো সেতুটি ভেঙে নতুন আরসিসি সেতু নির্মাণের কাজ শুরু হবে। লোকনির্মান সড়ক বিভাগ  শিলচর ও উধারবন্দ টেরিটোরিয়াল রোড…

Read More

কাছাড় জেলা বিজেপির মিডিয়া ডিপার্টমেন্ট পুনর্গঠিত

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : কাছাড় জেলা বিজেপির মিডিয়া ডিপার্টমেন্টকে পুনর্গঠন করা হয়েছে। দশ সদস্যের জেলা কমিটির কনভেনার নিযুক্ত হয়েছেন দীপন দেওয়ানজি, কো- কনভেনার নিযুক্ত হয়েছেন দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী পার্থ দেব, বিশিষ্ট সাংবাদিক অমল লস্কর এবং বিভূতি মজুমদার। প্রদেশ বিজেপির মিডিয়া ডিপার্টমেন্টের অনুমোদনক্রমে এই নিযুক্তি দিয়েছেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা।‌ জেলা মিডিয়া ডিপার্টমেন্টের…

Read More

বাজারিছড়ায় আড়াই কোটি টাকার গাঁজা উদ্ধার, পলাতক দুই পাচারকারী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : মাদক পাচারচক্রের স্বপ্নভঙ্গ! পুলিশের তৎপরতায় ত্রিপুরা থেকে অসমে পাচারের পথে ধরা পড়ল বিশাল চালান। বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি ওয়াচ পোস্টের সাহসী অভিযানে উদ্ধার হলো প্রায় পাঁচ কুইন্টাল গাঁজা, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা! দীর্ঘ বিরতির পর ফের মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি ওয়াচ পোস্টের তৎপর…

Read More