ভাগাবাজারে হিউম্যানিটি ফাউন্ডেশনের মারণব্যাধি ক্যান্সার ও নেশা-বিরোধী সচেতনতা সভা
সাময়িক প্রসঙ্গ ভাগা, ১৫ নভেম্বর : হিউম্যানিটি ফাউন্ডেশন কাছাড়ের উদ্যোগে এবং ভাগাবাজার গাঁও পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত ও শ্যামাচরণপুর–শেওরারতল জেলা পরিষদের ব্যবস্থাপনায় ভাগাবাজারে অনুষ্ঠিত হলো মারণব্যাধি ক্যান্সার ও নেশা-বিরোধী এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ডাঃ রবি কান্নান। তিনি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে “জীবনযাত্রার পরিবর্তন” এবং “তামাকজাত…
