স্ত্রী হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : স্ত্রী হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালো কাছাড়ের অ্যাডিশনাল সেশন জজ (ফাস্ট ট্রাক কোর্ট) বঙ্কিম শর্মার আদালত। সাজাপ্রাপ্ত যুবক সুভাষ পাল শিলচর শহর সংলগ্ন দুধপাতিল সপ্তম খণ্ড লার্সিংপার এলাকার বাসিন্দা। পেশায় অটোচালক সুভাষকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা।…

Read More

শ্রীভূমিতে অভিনব পদ্ধতিতে বাজার মেলায় আয়োজন করছে লায়ন্স ক্লাব

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১নভেম্বর : হাটবাজার মেলায় নকল টাকা দিয়ে আসল সামগ্রী ক্রয় করতে পারবেন আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া নাকরিকরা। আজকাল শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক বাজারে যাওয়ার বা নিজের চাহিদা মত অর্থ না থাকায় সামগ্রী ক্রয় করতে পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো শ্রীভূমির লায়ন্স ক্লাব। বুধবার ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে…

Read More

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে শিলচরে সপ্তাহব্যাপী স্যানিটেশন ড্রাইভ পরিচালনা পুর নিগমের

জনসংযোগ, শিলচর।বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শিলচর পুর নিগম বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ট্রাঙ্ক রোড ও ডাক বাংলো পাবলিক টয়লেটকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতার প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তর করেছে। ১৯ নভেম্বর আয়োজিত এই উদ্যোগটি শিলচর পুর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং  আইএএস-এর নেতৃত্বে সম্পন্ন হয়, যাঁর সক্রিয় ভূমিকা শিলচরকে আরও পরিষ্কার ও দায়িত্বশীল…

Read More

স্টার সিমেন্টে মাটি সরবরাহে বাধা, অর্থ দাবি, এজাহার, খণ্ডন অভিযোগ

অনিতা পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : কালাইন বৈকুণ্ঠপুরে স্টার সিমেন্টের কাজে লালমাটি সরবরাহ করতে গিয়ে লরি আটকানো ও অর্থ দাবির অভিযোগ উঠেছে স্থানীয় দেবযানী দাস ওরফে তুলি এবং সমীরণ দাসের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাস্থলে অভিযুক্তরা বৈধ চালান থাকা সত্ত্বেও গাড়ির কাগজপত্র চেক করেন বলে অভিযোগ মহালদার ইস্পাকুল হক বড়ভূইয়া ওরফে হিরকের। দাবিপূরণ না করায় টিপার…

Read More

কালীগঞ্জ হাসপাতালের জন আরোগ্য সমিতি গঠন, চেয়ারম্যান মোস্তাক আহমদ!

পিএনসি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : কালীগঞ্জ হাসপাতালের চেয়ারম্যান পদ নিয়ে দুই কংগ্রেসির দীর্ঘদিন লড়াইয়ের অন্ত পড়ল শুক্রবার। এদিন সকাল সাড়ে দশটার সময় এক সভা অনুষ্ঠিত হয় ডাক্তার দীপক দাসের পৌরাহিত্যে। সরকারি নিয়ম মতে এদিনের সভায় পুরোনো সমিতি ভঙ্গ করে নতুন সমিতি গঠন করা হয়। এতে পরিচালন সমিতির চেয়ারম্যান পদে আসীন হন শ্রীমন্ত কানিশাইল বাশাইল…

Read More

শ্রীভূমি শহরে স্কুটি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, পলাতক পাচারকারী

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : ভারত-বাংলা সীমান্ত জেলার শ্রীভূমি শহরে স্কুটি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শ্রীভূমির এওসি পয়েন্টের সামনে চেকিং চলাকালীন কালো রঙের একটি স্কুটি পুলিশের নজরে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়েই চালক স্কুটি ফেলে অন্ধকারের মধ্যেই পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। পরে ফেলে যাওয়া…

Read More

হাইলাকান্দিতে চোর ও সোনার দোকান মালিক গ্রেফতার

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : হাইলাকান্দিতে সোনা চুরির ঘটনায় এক চোর এবং এক সোনার দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক দিন আগে শহরের দু’টি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার অলঙ্কার চুরি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সদর ফাঁড়ির মামলা নং ১৬১/২৫ ও ১৬৪/২৫ অনুসরণ করে কলেজ আউটপোস্টের ওসি-ইনচার্জ এসআই শংকর নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে চোর…

Read More

উত্তরপৃর্ব ভারতের টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শুক্রবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দু’দিনের ‘নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট–২০২৫’। উত্তরপূর্ব ভারতের টেকসই উন্নয়নকে সামনে রেখে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিদ্বজ্জন ও গবেষকরা অংশগ্রহণ করেছেন। এদিন সকালে বিপিনচন্দ্র পাল মিলনায়তনে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ সহ অন্য অতিথিরা। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন…

Read More

অভিনব কৌশলেও রক্ষা নেই, আবারও চুরাইবাড়িতে কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : অসম–ত্রিপুরা সীমান্তে নেশাজাতীয় সামগ্রী পাচার ক্রমেই নতুন নতুন রূপ নিচ্ছে। পাচারকারীরা অভিনব সব কৌশল অবলম্বন করলেও অসম পুলিশের সতর্ক নজর এবং ধারাবাহিক তৎপরতার ফলে বারবার ভেস্তে যাচ্ছে এই সব দুঃসাহসিক পরিকল্পনা।  বুধবার রাতে পাথারকান্দি থানার অভিযানে ২ কুইন্টাল ৫৫ কেজি গাঁজা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও…

Read More

শুধু মহিলা নয়, পুরুষদেরও হতে পারে স্তন ক্যান্সার : ডাঃ বেনজির বড়লস্কর

আসাম বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম_______ বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : সমাজে একটি ধারণা আছে যে, স্তন ক্যান্সার শুধু মহিলাদেরই হয়ে থাকে। কিন্তু তা সত্য নয়, পুরুষদেরও স্তন ক্যান্সার হতে পারে। এমনটাই জানালেন কাছাড় ক্যান্সার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের অনকোলজিস্ট ডা: বেনজির বড়লস্কর। বৃহস্পতিবার তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রামে বক্তব্য রাখছিলেন। উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থের উপস্থিতিতে…

Read More