অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াল হৃদয়
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। মানবকল্যাণে নিবেদিত এই সংস্থাটি রক্তদান শিবির আয়োজন, অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী প্রদান, এবং আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহায়তা এই সমস্ত উদ্যোগের মাধ্যমে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে। প্রতিনিয়ত মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের…
