সাত ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করা ইমামের প্রশংসা বিজেপি নেত্রীর

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : পুকুরে পড়া ভ্যান থেকে সাত ব্যক্তিকে রক্ষা করায় নিলামবাজারের মীরাবাড়ি টাইটাল মাদ্রাসার শিক্ষক আব্দুল বাসিতকে সংবর্ধনা জানালেন বিজেপি নেত্রী ও অসম মহিলা কমিশনের সদস্যা শিপ্রা গুণ। মঙ্গলবার তিনি মাদ্রাসায় গিয়ে ইমাম তথা শিক্ষক আব্দুল বাসিতকে সংবর্ধনা প্রদান করেন। তিনি ইমামের মানবিক উদ্যোগ ও অসাধারণ সাহসিকতার উচ্চ প্রশংসা করেন এবং বলেন…

Read More

প্রভুপাদ রাধারমনের আবির্ভাব তিথি মহোৎসব পালন নিয়ে পাথারকান্দির সেবা সমিতির ব্যাপক প্রস্তুতি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : পাথারকান্দির ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিমধ্যেই উৎসবমুখর আবহ। বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হতে চলেছে ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর ১১১তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। আগামী ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী নানা মাঙ্গলিক আচার-অনুষ্ঠান, পূজার্চনা, কীর্ত্তন ও মহাপ্রসাদের মধ্য দিয়ে মহোৎসবটি…

Read More

রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব,  নিরীহ পরিবারের উপর নির্মম নির্যাতন মামলা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : বালিয়াপুঞ্জি অঞ্চলে ফের চাঞ্চল্য। দুষ্কৃতীদের দলবদ্ধ হামলায় গুরুতরভাবে আক্রান্ত হলেন এক নিরীহ গৃহবধূ ও তাঁর কোলের শিশু পুত্র। বাজারিছড়া থানার অন্তর্গত নাগ্রা পেট্রোল পোস্টের আওতাধীন বালিয়াপুঞ্জি এলাকায় সোমবার রাতের এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, আক্রান্ত রূপালি দাস লক্ষ্মণ দাসের স্ত্রী—স্থানীয় থানায় দাখিল…

Read More

সম্মিলিত লোকমঞ্চের ‘ধামাইল নাচ’ ও ‘ধামাইল কন্যা’ প্রতিযোগিতায় সহযোগিতার আশ্বাস মন্ত্রী কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে ‘সম্মিলিত লোকমঞ্চের ‘ কর্মকর্তারা শুভেচ্ছামূলক বৈঠকে মিলিত হন। মঙ্গলবার বৈঠকে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘ধামাইল নাচ’ ও ‘ধামাইল কন্যা’ প্রতিযোগিতার বিষয়ে মন্ত্রীর সঙ্গে বিস্তৃত আলোচনা হয়। এতে মন্ত্রী সার্বিক সাহায্যের আশ্বাস দেন। সম্মিলিত লোকমঞ্চের ধামাইল নিয়ে এরূপ ধারাবাহিক প্রচারের জন্যে মন্ত্রী সংস্থার সদস্যদের ভূয়সী…

Read More

অভিভাবক মন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে সদ্য নিয়োগ শিক্ষদের পোস্টিং হবে : রণোজ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় সুবিধামতো পোস্টিং দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা বাজার দর চলছে বিষয়য়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে খোলসা করেন খোদ বিজেপি নেতা। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু শ্রীভূমিতে পা রাখলে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়লে ঘটনার তদন্তের আশ্বাস দেন। মন্ত্রী পেগু এবিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের…

Read More

অন্যায়, অসত্য ও অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা সর্বদা বজায় রাখতে হবে : পার্থ চট্টোপাধ্যায়

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাংবাদিকদের নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যেতে হবে এমন মন্তব্য করলেন প্রখ্যাত সাংবাদিক ও বিশ্বখ্যাত লেখক ড. পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘আজকের অতিথি’ অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অদম্য ইচ্ছাশক্তি, সুদৃঢ় মনোবল, সততা ও নিষ্ঠাকে অবলম্বন করে এগিয়ে গেলে…

Read More

রুকনি পশ্চিম জিপিতে স্কুল ভবন ও ছটপূজা ঘাটের শিলান্যাস বিধায়ক নীহারের

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : ধলাই কেন্দ্রের পালংঘাট ব্লক এলাকার রুকনি পশ্চিম গ্রাম পঞ্চায়েতে দু’টি সরকারি প্রকল্পের শিলান্যাস করেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। মঙ্গলবার শিলান্যাস করা প্রকল্প দু’টি হচ্ছে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা ২০২৪-২৫ (পিএমসিএসপিওয়াই) প্রকল্পের অধীনে রুকনি চাবাগান নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে উন্নীতকরণের লক্ষ্যে ৩৫.২৮ লক্ষ টাকার মঞ্জুরীকৃত অর্থে স্কুল বিল্ডিং…

Read More

স্বাধীনতা সংগ্রামের ঐহিত্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : স্বাধীনতা সংগ্রামের ঐহিত্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির আহ্বানে করিমগঞ্জের জেলা গ্রন্থাগার ভবনে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের অন্যায় ও একপেশে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনকে আরও তীব্রতর করার লক্ষ্যে এক গণ অভিবর্তন অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির অন্যতম আহ্বায়ক যথাক্রমে সুনীতরঞ্জন দত্ত, বদরুল হক…

Read More

ফুলেরতল থেকে হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : ফুলেরতলের মারকুলিন গরমঘাট এলাকা থেকে হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হল। সোমবার ১৪৭ নম্বর সিআরপিএফ এবং গুয়াহাটি ন্যারকটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫৩০টি সাবান কেসে লুকিয়ে রাখা ৬.১৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। জেকব মার এবং…

Read More

হাইলাকান্দিতে গীতাজয়ন্তী উদযাপিত

পিএনসি, হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : ভারতবর্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসের (মার্গশীর্ষ) শুক্লা একাদশী তিথিতে গীতাজয়ন্তী পালিত হয়। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬-৩০টায় হাইলাকান্দিতে সংস্কৃত ভারতী দক্ষিণ আসম প্রান্তের হাইলাকান্দি জেলা সমিতির উদ‍্যোগে স্থানীয় আদি কালীবাড়িতে আয়োজিত হয় এই গীতা শ্লোক আবৃত্তি অনুষ্ঠান। এতে সংস্কৃত ভারতীর পক্ষে উপস্থিত  থেকে এই অনুষ্ঠানের উদ্দেশ‍্য ও প্রয়োজনীয়তা নিয়ে…

Read More