জিসি বিশ্ববিদ্যালয়ে রিল মেকিং প্রতিযোগিতা, প্রথম কাছাড় কলেজের অমৃতম
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে মঙ্গলবার রিল মেকিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার ড. জয়দীপ পাল, আইকিউএসি-র ডাইরেক্টর ড. কৃষ্ণচন্দ্র দাস, গণ জ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান…
