পুলিশের ওপর হামলা, ১০ জন গ্রেফতার লখিমপুরে

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : লখিমপুরের বঙালমরায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই তথ্য জানিয়েছেন জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার গুণেন্দ্র ডেকা। সোমবার লখিমপুর সদর থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বিষয়টি তুলে ধরে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন। উল্লেখ্য, শনিবার রাতে লখিমপুরের বঙালমরার রমজান চৌমুহনী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।…

Read More

অসমের ভূমি বাংলাদেশিমুক্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

‘শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্র’ উদ্বোধন বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : আজ বটদ্ৰবায় শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্রের উদ্বোধন করে এক জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাষণের শুরুতেই তিনি জগতগুরু শ্রীমন্ত শংকরদেবের চরণে প্রণাম জানান। অমিত শাহ বলেন, অতীতে দখলের কবলে থাকা শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে আজ এই সুবিশাল প্রকল্প নির্মাণ করা সম্ভব হয়েছে, যা আমাদের…

Read More

বিশেষ বিমানে গুয়াহাটিতে পৌঁছালেন অমিত শাহ, স্বাগত মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : বিশেষ বিমানে গুয়াহাটিতে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর কর্মসূচি নিয়ে সোমবার তিনি অসমে এসেছেন। আজ প্রথমে নগাঁও জেলায় বটদ্রবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বটদ্রবা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। বিকেলে গুয়াহাটিতে পুলিশ কমিশনারেটের কার্যালয়ের উদ্বোধন করবেন অমিত শাহ। একই সঙ্গে তিনি গুয়াহাটিতে Integrated Command…

Read More

নয়া জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করে শিক্ষার বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করা হল : সৌরভ

এআইডিএসও’র ৭২তম প্রতিষ্ঠা দিবসে রাজ্য ভিত্তিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত গুয়াহাটিতে_____ বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : জাতীয় শিক্ষা নীতি, ২০২০ প্রণয়ন করে শিক্ষার বাণিজ্যিকীকরণ, কেন্দ্রীকরণ এবং সাম্প্রদায়িকীকরণের পথ প্রশস্ত করেছে। এই শিক্ষা নীতি শিক্ষা খণ্ডের স্বাধিকারের উপর এক বিরাট আঘাত হেনেছে। রবিবার গুয়াহাটিতে ছাত্র সংগঠন এআইডিএসও’র ৭২তম প্রতিষ্ঠা দিবসে রাজ্য ভিত্তিক ছাত্র সমাবেশ এ কথা বলেন…

Read More

সোনাপুরের হাতিমূড়ায় চোর সন্দেহে পিটিয়ে খুন, আটক সাত

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : সোনাপুরের হাতিমূড়া এলাকায় এক ভয়ঙ্কর ও হৃদয়বিদারক ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরির সন্দেহে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির পরিচয় তেজপুরের বাসিন্দা ফরজুল আলম হিসেবে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির অভিযোগ তুলে কয়েকজন ব্যক্তি ফরজুল আলমকে আটক করে মারধর করে। মারধরের মাত্রা এতটাই…

Read More

বিহালীর বাঘমারীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : বিহালীর বাঘমারীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। রবিবার সকাল ৭টা থেকে ২৬৫ বিঘা জমিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে এই বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। উচ্ছেদের জন্য ২০টিরও বেশি বুলডোজার প্রস্তুত রাখা হয়েছে এবং হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন…

Read More

ভোটার তালিকায় ৪.৮ লক্ষ ভোটার মৃত, বাদ

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : নির্বাচন কমিশন ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। সমগ্র রাজ্যজুড়ে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রক্রিয়ায় ৪,৭৮,৯৯২ জন মৃত ভোটারকে শনাক্ত করে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর ভোটাররা ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন। নতুন ভোটারের নাম…

Read More

ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : শনিবার সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৪.২। এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি এলাকায়। ভূমিকম্পটি মাটির প্রায় ১৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। হঠাৎ করে এই ভূমিকম্পের কম্পনে রাজ্যজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ও বিস্ময় দেখা দেয়। তবে এই ভূমিকম্পের ফলে…

Read More

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের ফাঁদ, খোয়ালেন লক্ষ লক্ষ টাকা মানবদরদি চিকিৎসক

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা চক্রের ফাঁদে পড়েছেন যোরহাটের এক বিশিষ্ট চিকিৎসক। এই প্রতারণা চক্র যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের মানবদরদি চিকিৎসক সদাগর দেউরীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্যত খালি করে দেয়। প্রায় দেড় মাস আগে থেকেই এই ঘটনার সূত্রপাত হয়।হঠাৎ ১৯ নভেম্বর চিকিৎসক সদাগর দেউরীর মোবাইল ফোনে আসা একটি ভিডিও কলই…

Read More

হিট অ্যান্ড রান মাহুরে, উত্তেজনা-অবরোধ

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : এক ভয়াবহ হিট অ্যান্ড রান কাণ্ডে কেঁপে উঠেছে ডিমা হাসাও জেলা। শুক্রবার রাতে জেলায় সংঘটিত এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত গদাইন রাজী এলাকায় এই হিট অ্যান্ড রান ঘটনাটি ঘটে। জানা গেছে, এই ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের…

Read More