৪৪ বছরে পদার্পণ আকসার, প্রতিষ্ঠা দিবসে তুলে ধরা হল সংগ্রাম ও সেবার ইতিহাস
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ মে : ৪৪ বছরে পদার্পণ করল অরাজনৈতিক ছাত্র সংগঠন আকসা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, ছাত্রস্বার্থে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের ইতিহাস তুলে ধরেন সংগঠনের সদস্যরা। ১৯৮২ সালে শিলচরের একে চন্দ আইন মহাবিদ্যালয়ে আত্মপ্রকাশ ঘটে আকসার।…
