১৯শে মে ভাষা শহিদ দিবসে বরাকজুড়ে শ্রদ্ধাঞ্জলি, নানা কর্মসূচি
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৯ মে : বরাক উপত্যকা সহ শিলচরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৯শে মে ভাষা শহিদ দিবস। দিনভর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বেসরকারি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। ১৯৬১ সালের ১৯শে মে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে বরাক উপত্যকায় গড়ে উঠেছিল ঐতিহাসিক ভাষা আন্দোলন। মাতৃভাষা বাংলাকে…
