baraktaranga.com

ভাষার অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াই, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের ন্যায়সঙ্গত দাবি

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি, সোমবার,একটি ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতিসত্তার আত্মপরিচয়, ইতিহাস এবং সাংস্কৃতিক অস্তিত্বের প্রতীক। সেই ভাষাকে রক্ষা করা মানে একটি জনগোষ্ঠীর অস্তিত্বকে রক্ষা করা। আজ বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ যে দাবিগুলি নিয়ে অনশন কর্মসূচি শুরু করেছে—ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে চালু করা, ৩০০টি শিক্ষক পদ সৃষ্টি, কেন্দ্রীয় ওবিসি তালিকার গেজেট নোটিফিকেশন প্রকাশ…

Read More

বঙ্গোপসাগরে নিম্নচাপ.! একলাফে বাড়বে ‘গরম’? জানিয়ে দিল হাওয়া অফিস

১৬ ফেব্রুয়ারি : ফের বদল হতে চলেছে রাজ্যের আবহাওয়া। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষে ২ ডিগ্রি চড়তে পারে তাপমাত্রা সপ্তাহের শেষে ১৮ থেকে…

Read More

ছয়টি বিতর্কিত এলাকার মধ্যে দু’টিতে সীমা ডিমার্কেশন পিলার স্থাপন করা হয়েছে, জানালেন মেঘালয় রাজ্যপাল

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : মেঘালয় এবং অসমের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সমাধানের পথে একটি “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” নেওয়া হয়েছে। উভয় রাজ্যের মধ্যে সম্মত ছয়টি বিতর্কিত এলাকার মধ্যে দু’টিতে সীমা নির্ধারণের খুঁটি (ডিমার্কেশন পিলার) স্থাপন করা হয়েছে। সোমবার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে এ কথা জানালেন মেঘালয়ের রাজ্যপাল সি এইচ বিজয়শঙ্কর। রাজ্যপাল বলেন, “অসম–মেঘালয় সীমান্তে সীমা নির্ধারণের…

Read More

খিলঞ্জিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না,  ভুপেনের দলত্যাগের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : ভুপেন বরা আজ কংগ্রেস দলত্যাগ করেছেন। অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতির দলত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ পরিবারের ছেলে কংগ্রেসে নেতৃত্ব দিতে পারে না। খিলঞ্জিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না। নিজের ধর্মকে সম্মান ও ভালোবাসা করা মানুষ কংগ্রেসে থাকতে পারে না। কংগ্রেসের বিরোধী দলনেতা এবং…

Read More

আজ থেকে শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : আজ থেকে শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট (লেখানুদান) অধিবেশন। সোমবার সকাল ৯-৩০টায় লক্ষ্মণপ্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই অধিবেশনটি পঞ্চদশ অসম বিধানসভার শেষ অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে। এই অধিবেশন শেষে ২০২৬–২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন অসম বিধানসভার সাধারণ নির্বাচনের পর, অর্থাৎ আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার…

Read More

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যু, গুজব, ক্ষুব্ধ ছেলে

১৬ ফেব্রুয়ারি : বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর গুজব উঠেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক ও টিকটকজুড়ে তিনি মারা গেছেন বলে একাধিক পোস্ট দেখা গেছে। ছড়িয়ে পড়া এসব তথ্য গুজব বলে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, এই অভিনেতা বেঁচে আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো না। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি…

Read More

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন  বরার কংগ্রেস ত্যাগ

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেনকুমার বরা কংগ্রেস দল ত্যাগ করেছেন। তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন।ভূপেনকুমার বরা ২০০৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিহপুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কংগ্রেস দলে রকিবুল হোসেনের অবস্থান…

Read More

কাল ১২০০ অতিথির উপস্থিতিতে তারেক সরকারের শপথ গ্রহণ

১৬ ফেব্রুয়ারি : আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রায় ২২ বছর পর ক্ষমতায় ফেরার পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দিয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশি-বিদেশি মোট ১২০০ জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক অতিথিরা১৩টি দেশ থেকে সরকারপ্রধান, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী…

Read More

শিবশক্তি মণ্ডলের ব্যক্তিগত উদ্যোগে ভুবন দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : ভুবন পাহাড়ে দর্শনার্থীদের মধ্যে শিবশক্তি মণ্ডলের খিচুড়ি প্রসাদ বিতরণ চলছে। আমড়াঘাটের গঙ্গানগরের ভুবন পাহাড়ে উঠার রাস্তার চরণমন্দিরের প্রায় এক কিলোমিটার উপরে শিবশক্তি মণ্ডলের সদস্যরা ক্যাম্প স্থাপন করে ব্যক্তিগত উদ্যোগে শনিবার ভোর থেকে শুরু করে রবিবার বিকেল অবধি প্রায় চার হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করেন। শিবশক্তি মণ্ডলের সদস্যরা জানান, এবার…

Read More

শিলচরে শিবরাত্রিতে মন্দিরে উপচে পড়া ভক্তসমাগম

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : সমগ্র অসম রাজ্যের পাশাপাশি কাছাড় জেলার শিলচর শহরেও ধর্মীয় রীতি ও গভীর ভক্তিভরে পালিত হয়েছে মহা শিবরাত্রি পূজা। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এই পবিত্র পূজা অনুষ্ঠিত হয় এবং এদিন শিবভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। শিব চতুর্দশী উপলক্ষে শিলচর শহরের স্বর্গদুয়ার শ্মশানঘাট শিবমন্দির, ন্যাশনাল হাইওয়ের জগৎবন্ধু…

Read More