baraktaranga.com

মন্ত্রীদের দফতর বণ্টন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৮ জুন : অসমের রাজ্যপালের অনুমোদনের পর অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাতে থাকছে স্বরাষ্ট্র ও রাজনৈতিক, লোকনির্মাণ (ভবন ও জাতীয় সড়ক), লোকনির্মাণ (সড়ক), বিদ্যুৎ, তথ্য ও জনসংযোগ, মুদ্রণ ও স্টেশনারি বিভাগ। এছাড়াও অন্য কোন মন্ত্রীর কাছে বরাদ্দ না হওয়া দফতরগুলিও মুখ্যমন্ত্রীর অধীনেই…

Read More

মীন উন্নয়ন নিগমের নিয়োগ কেলেঙ্কারি: বিধায়ক রমাকান্ত দেউরীর বাড়িতে সিআইডির অভিযান

বরাক তরঙ্গ, ৮ জুন : অসম মীন উন্নয়ন নিগমের নিয়োগ কেলেঙ্কারি মামলায় বিধায়ক রমাকান্ত দেউরীর মরিগাঁওস্থিত বাসভবনে অভিযান চালিয়েছে সিআইডি। রবিবার গভীর রাতে সিআইডির একটি দল তাঁর বাড়িতে তল্লাশি চালায়। পাশাপাশি তাঁকে সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য সমনও জারি করা হয়েছে বলে জানা গেছে। তদন্তকারী সংস্থার দাবি, মীন উন্নয়ন নিগমের নিয়োগ কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত হিসেবে…

Read More

শিলচর সেন্ট্রাল রোডের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কায়

আশু চৌধুরী, শিলচর।বরাক তরঙ্গ, ৮ জুন : শিলচর শহরের ব্যস্ততম সড়কগুলোর অন্যতম সেন্ট্রাল রোডের অবস্থা ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে ওরিয়েন্টাল সিনেমা হলের সামনের অংশে রাস্তার মাঝখানে সৃষ্টি হওয়া বিশাল গর্তে বৃষ্টির জল জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কিছু অংশে সিসি ব্লক বসানোর ফলে ওই অংশ তুলনামূলক উঁচু হয়ে গেছে। ফলে…

Read More

মব লিঞ্চিং : সভ্য সমাজের জন্য এক গভীর কলঙ্ক, ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে

বরাক তরঙ্গ, ৮ জুন, সোমবার,কোনও সভ্য ও গণতান্ত্রিক সমাজে আইনের শাসনের বিকল্প হতে পারে না জনতার বিচার। কিন্তু উদ্বেগের বিষয় হল, সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন প্রান্তে মব লিঞ্চিং বা উন্মত্ত জনতার হাতে মানুষ হত্যার ঘটনা বারবার সামনে আসছে। কখনও চুরির সন্দেহে, কখনও গোরু পাচারের অভিযোগে, কখনও বা গুজবের ভিত্তিতে নিরীহ মানুষকে নির্মমভাবে মারধর করে হত্যা…

Read More

শিলচরের রামনগর আইএসবিটি সড়কে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারী ও যানচালকরা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৮ জুন : সামান্য বৃষ্টিতেই শিলচরের রামনগর আইএসবিটি সড়ক জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে রাস্তায় জমে থাকা জলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহন চালকরা। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর আইএসবিটি এলাকায় ফ্লাইওভারের…

Read More

উধারবন্দের লাটিগ্রামে পুরনো হাফলং রোডের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী

বরাক তরঙ্গ, ৮ জুন: উধারবন্দের লাটিগ্রাম এলাকায় অবস্থিত পুরনো হাফলং রোডের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে সেখানে জল জমে থাকায় পুরো সড়কটি যেন ছোটখাটো জলাশয়ে পরিণত হয়েছে। এতে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি জনসাধারণের নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। জানা…

Read More

মধ্যরাতে বুলডোজার অভিযান যাদবপুর স্টেশনে; লাঠিচার্জ, আটক সৃজন-সুজনসহ অনেকে

৮ জুন : হুঁশিয়ারি ছাড়াই মধ্যরাতে বুলডোজার নিয়ে হকার উচ্ছেদ অভিযানে নামল রেল কর্তৃপক্ষ ও পুলিশ। সোমবার রাতে যাদবপুর স্টেশনে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা (Jadavpur Hawkers Eviction)। হকারদের রুজি-রুটি বাঁচাতে গিয়ে পুলিশের লাঠিচার্জের মুখে পড়তে হয় বামফ্রন্টের নেতৃত্ব ও স্থানীয় বাসিন্দাদের। ঘটনায় সৃজন ভট্টাচার্য ও সুজন চক্রবর্তীসহ একাধিক ব্যক্তিকে আটক…

Read More

জমাজলের জেরে বিপাকে উত্তর কৃষ্ণপুরের ৩৬৫ নম্বর প্রাথমিক বিদ্যালয়, পরীক্ষা নিয়ে উদ্বেগ

বরাক তরঙ্গ, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে চরম সমস্যার মুখে পড়েছেন উত্তর কৃষ্ণপুরের ৩৬৫ নম্বর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ প্রায় সব কক্ষেই জল ঢুকে পড়ায় স্বাভাবিক পাঠদান কার্যত ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় চত্বরে জমে থাকা জলের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি…

Read More

ইজরায়েলে মিসাইল হামলা ইরানের

৮ জুন : ইজরায়েলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক গাড়ি লক্ষ্য করে একযোগে মিসাইল হামলা করেছে ইরান। ইরানের বিভিন্ন মিসাইল সিটি থেকে এই হামলা করা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। লেবাননের রাজধানী বৈরুতে হামলা হলে যুদ্ধবিরতি মানবে না বলে আগাম সতর্ক করেছিল ইরান। আজ ইজরায়েল বৈরুতে হামলার পর এই পাল্টা হামলা চালালো দেশটি। আইআরজিসির বরাতে জানা…

Read More

ভয়াবহ বাস দুর্ঘটনা: আগুনে পুড়ে নিহত ২১, আহত অন্তত ১৯

৮ জুন : ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের নিকটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস উল্টে যাওয়ার পর মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরে গেলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা…

Read More