ইমিউনোলজি নিয়ে দু’দিনের অবিরাম চিকিৎসা শিক্ষা কার্যক্রম সম্পন্ন আসাম বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : ‘মৌলিক ও উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতার বিভিন্ন বিষয়’ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো দু’দিনের অবিরাম চিকিৎসা শিক্ষা কার্যক্রম। বুধ ও বৃহস্পতিবার জীববিজ্ঞান ও জৈব-তথ্যবিজ্ঞান বিভাগের প্রেক্ষাগৃহে আয়োজিত এই কার্যক্রমের সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। বিশ্ববিদ্যালয়ের জীবপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভারতীয় রোগ প্রতিরোধ…
