প্রতিবন্ধী যুবককে মোবাইল ফোন চুরির অভিযোগে খুঁটিতে বেধে নির্মম শাস্তি, গ্রেফতার
বরাক তরঙ্গ, ৪ মার্চ : রাজ্যে ফের সামনে এল নৈতিক পুলিশিংয়ের এক শিহরণজাগানো ঘটনা। সূর্যাখাতা প্রথম খণ্ড গ্রামের এক মানসিকভাবে প্রতিবন্ধী যুবককে মোবাইল ফোন চুরির অভিযোগে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেধে নির্মম শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিলাসীপাড়া এলাকায়। এই ঘটনায় গ্রামের বাসিন্দা ফকিরচাঁদ মণ্ডল-সহ কয়েকজনের বিরুদ্ধে নৈতিক পুলিশিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার…
