baraktaranga.com

আজীবনের সঞ্চয় ১ কোটি টাকা দান অবসরপ্রাপ্ত অধ্যাপক দম্পতির

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : মানবিকতা ও শিক্ষার প্রতি গভীর অঙ্গীকারের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কটন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. পান্নালাল গোস্বামী এবং তাঁর সহধর্মিণী ড. নন্দিতা ভট্টাচার্য। নিজেদের আজীবনের সঞ্চিত অর্থ থেকে ১ কোটি টাকা দান করে তাঁরা সমাজের সামনে এক অনুকরণীয় উদাহরণ তুলে ধরেছেন। অধ্যাপক দম্পতি এই বিপুল অর্থ নলবাড়ির কুমার ভাস্কর…

Read More

সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনে রবিবার রাজ্যজুড়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আসুর

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অহিংস ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রবিবার রাজ্যজুড়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা করেছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু)। সংগঠনের প্রতিটি জেলা কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট জেলা সদরগুলির বিভিন্ন জনসমাগমস্থলে এই কর্মসূচি পালন করা হবে। এক যৌথ বিবৃতিতে আসুর সভাপতি উৎপল শর্মা ও সাধারণ সম্পাদক…

Read More

কাছাড় ট্রেজারিতে প্রাক্তন দপ্তরি আব্দুল কালাম লস্করের স্মরণে শোকসভা

এস পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : কাছাড় ট্রেজারী, শিলচরের প্রাক্তন দপ্তরি আব্দুল কালাম লস্করের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ট্রেজারি কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়। শনিবার অনুষ্ঠিত এই সভায় প্রয়াত কর্মীর কর্মনিষ্ঠা, নিয়মানুবর্তিতা, সততা ও পরোপকারী মনোভাবের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সহকর্মীরা।শোকসভায় বক্তব্য রাখেন ট্রেজারি অফিসার গুনোজিৎ মেধী, সুপারিনটেনডেন্ট ডাইগং কাবুই এবং…

Read More

শ্রীভূমিতে সোনম ওয়াংচুককে সরিয়ে দেওয়ার ঘটনায় এআইডিএসও-র বিক্ষোভ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : দিল্লির যন্তর মন্তরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে বলপূর্বক সরিয়ে দেওয়া এবং বিক্ষোভ কর্মসূচি ভণ্ডুল করার অভিযোগে দিল্লি পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে শনিবার শ্রীভূমিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর জেলা কমিটি। সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে জেলা কার্যালয় থেকে একটি মিছিল…

Read More

পিএম-অজয় প্রকল্পের অধীনে হাইলাকান্দিতে কোটির বেশি অর্থ বণ্টন

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : হাইলাকান্দির রবীন্দ্রভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পিএম-অজয় প্রকল্পের অধীনে ১ কোটি ১২ লক্ষ ৩৮ হাজার টাকার অনুদান এবং আর্থিক সহায়তা বণ্টন‌ করা হয়েছে। আসাম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন এবং অসমের তপশিলি জাতি ও অনগ্রসর শ্রেণি কল্যাণ নির্দেশনালয়ের যৌথ উদ্যোগে গ্রামীণ আয় বৃদ্ধির লক্ষ্যে এই ব্যাপক জীবিকা উন্নয়ন কর্মসূচির আয়োজন করা…

Read More

দোহালিয়ায় ২০০ ফুট খাদে অটো, নিহত কিশোর, সঙ্কটজনক ২

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : পাথারকান্দি-রাতাবাড়ি সড়কের দোহালিয়া পাহাড়ের ঘিলাইটিকর ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ১৩ বছরের কিশোর মেহবুব হোসেন। একই দুর্ঘটনায় তাঁর মা ইয়ারুন নেছা, মামা শাকিল আহমদ এবং দিদিমা লোদী বিবি গুরুতর আহত হন। আহতদের মধ্যে ইয়ারুন নেছা ও শাকিল আহমেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়…

Read More

বড়খলায় সড়কের শিলান্যাস, আরও উন্নয়নমূলক কাজের ঘোষণা কিশোর নাথের

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : বড়খলা বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার জারইলতলা বাজার থেকে দুর্গাপুর পর্যন্ত ২.৭৮ কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। প্রায় ৩ কোটি ৪৫ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে পূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই সড়ক নির্মাণের কাজ বাস্তবায়িত হবে।শিলান্যাস…

Read More

বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকায় গ্রেপ্তার দুই যুবক

বরাক তরঙ্গ, ১৮ জুলাই : লাদাখের সমাজকর্মী, প্রকৌশলী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিকৃতি বশিষ্ঠ উড়ালপুলের নিচে আঁকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে দিশপুর পুলিশ। অনুমতি ছাড়া সরকারি জনপরিসরে ছবি আঁকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন ডিব্রুগড়ের বাসিন্দা নুকুল মিলি এবং গুয়াহাটির বাসিন্দা গৌরব সিং।…

Read More

পাথারকান্দি কো-ডিস্ট্রিক্টে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : শ্রীভূমি জেলার পাথারকান্দি কো-ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার রাজস্ব বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা, সার্কেল অফিস এবং ভূমি নথি (ল্যান্ড রেকর্ডস) শাখার কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা বিষয়ক বিভাগের মন্ত্রী…

Read More

বিজেপিতে যোগদানের পর প্রথমবার শিলচরে সুস্মিতা দেব, বিজেপি কার্যালয়ে সংবর্ধনা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ জুলাই : তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদানের পর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজের গৃহশহর শিলচরে পৌঁছালেন সুস্মিতা দেব। শনিবার সকালে শহরে পৌঁছাতেই বিজেপির জেলা কার্যালয়ে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্যস্তরের একাধিক নেতা-কর্মী। সংবর্ধনা…

Read More