৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত কাছাড়, মূল অনুষ্ঠান ডিএসএ গ্রাউন্ডে
বরাক তরঙ্গ, ২২ জুলাই : ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিস্তৃত কর্মসূচি চূড়ান্ত করেছে কাছাড় জেলা প্রশাসন। এ বছরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিলচরের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএ) গ্রাউন্ডে। বুধবার জেলা কমিশনারের কার্যালয়ের নতুন কনফারেন্স হলে জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তার সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, জেলার শীর্ষ অসামরিক ও পুলিশ আধিকারিক, বিভিন্ন…
